Home খবর 12999 টাকা দামে লঞ্চ হল 8GB RAM সহ নতুন 5G স্মার্টফোন! রয়েছে 6000mAh ব্যাটারি এবং FHD+ স্কিন

12999 টাকা দামে লঞ্চ হল 8GB RAM সহ নতুন 5G স্মার্টফোন! রয়েছে 6000mAh ব্যাটারি এবং FHD+ স্কিন

সম্প্রতি রিয়েলমি ভারতীয় বাজারে তাদের ‘নারজো’ সিরিজে ফোনের সংখ্যা বাড়িয়ে realme Narzo 80x 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই লো বাজেট স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6400 প্রসেসর এবং শক্তিশালী 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই লেটেস্ট ফোনটির সেল ভারতে শুরু হয়ে গেছে এবং প্রথমেই দুর্দান্ত ডিসকাউন্ট সহ realme Narzo 80x 5G ফোনটি সেল করা হচ্ছে। 8GB RAM সহ 5G ফোনটি 12,999 টাকা দামে কেনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme Narzo 80x 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস।

realme Narzo 80x 5G স্মার্টফোন

জানিয়ে রাখি রিয়েলমি পক্ষ থেকে সীমিতসময়ের জন্য নতুন Narzo 80x 5G ফোনটি ছাড় সহ সেল করা হচ্ছে। realme Narzo 80x 5G ফোনের 8GB RAM মডেল ছাড় সহ কেনার জন্য বা বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

realme Narzo 80x 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

realme Narzo 80x 5G ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইল সহ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 950 নিটস পিক ব্রাইটনেস সহ 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য realme Narzo 80x 5G ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ARM G57 MC2 জিপিইউ রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং realme UI 6.0 সহ লঞ্চ করা হয়েছে।

স্টোরেজ

ভারতে realme Narzo 80x 5G ফোনটি 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে RAM এক্সপেনশন ফিচার রয়েছে। এই ফিচারের মাধ্যমে 8GB ফিজিক্যাল RAM এবং 10GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 18GB RAM (8GB+10GB) এর পারফরমেন্স পাওয়া যায়। একইভাবে ভ্যানিলা মডেলে 16GB RAM (6GB+10GB) এর এক্সপিরিয়েন্স করা যায়।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য রিয়েলমি 5জি ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল OMNIVISION OV50D প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল Portrait লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Narzo 80x 5G ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।