6 বছরের ওএস আপডেট সহ 5G ফোনে পাওয়া যাচ্ছে 2,500 টাকা ডিসকাউন্ট! জেনে নিন অফার ডিটেইলস

গত জুন মাসে কোম্পানি 17,499 টাকা দামে Samsung Galaxy M36 5G ফোনটি ভারতে লঞ্চ করেছিল। এবার এই ফোনটিতে 2500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। বর্তমানে শপিং সাইট আমাজনে Samsung Galaxy M36 5G ফোনটি 14,999 টাকা দামে কেনা যাবে। নিচে Samsung Galaxy M36 5G ফোনের সম্পূর্ণ অফার ডিটেইলস এবং ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy M36 5G6GB RAM + 128GB Storage8GB RAM + 128GB Storage8GB RAM + 256GB Storage
লঞ্চ প্রাইস₹17,499₹18,999₹21,999
ডিসকাউন্ট₹1,500₹1,500₹1,500
ব্যাঙ্ক অফার₹1,000₹1,000₹1,000
এফেক্টিভ প্রাইস₹14,999₹16,499₹19,499

 

Samsung Galaxy M36 5G ফোনের 6GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্ট সেল করা হচ্ছে। ফোনের 17,499 টাকা দামের মডেলটি ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক কার্ড অফার সহ 14,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। একইসঙ্গে 8GB RAM সহ 128GB মডেলটির প্রাথমিক দাম 18,999 টাকা রাখা হয়েছিল, যা বর্তমানে 16,499 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে 8GB RAM সহ 256GB মডেলটি 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা 19,499 টাকা দামে কেনা যাচ্ছে।

Samsung Galaxy M36 5G ফোনটি Velvet Black, Serene Green এবং Orange Haze কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। Samsung Galaxy M36 5G ফোনটি কেনার জন্য এবং এই অফার ডিটেইলস সম্পূর্ণ জানার জন্য এখানে ক্লিক করুন

Samsung Galaxy M36 5G ফোনটিতে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটারড্রপ নচ স্টাইল সহ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000 nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত স্যামসাঙের Exynos 1380 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে আনটুটু স্কোর 5,97,495 AnTuTu পেয়েছে। এই ফোনটিতে 25W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি PC Mark Battery টেস্টে স্কোর এসেছে 8 ঘন্টা 43 মিনিট পেয়েছে।

ফটোগ্রাফির জন্য Galaxy M36 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP OIS প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনটিতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে, অর্থাৎ ফোনটি Android 21 পর্যন্ত প্রস্তুত। অন্যান্য ব্র্যান্ড এই দামের ফোনের এত বেশি আপগ্রেড দেয় না। এই ফোনটিতে 13 5G Bands, Circle to Search, এবং Google Gemini Live ফিচারগুলি রয়েছে। এই সমস্ত ফিচারের জন্য 13,999 টাকা দামের Samsung Galaxy M36 5G ফোনটি একটি অসাধারণ ডিল হয়ে উঠবে।

যারা স্যামসাঙ ছাড়া অন্য কোনো কোম্পানির ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য মিড-বাজেট রেঞ্জে realme Narzo 80 Pro, iQOO Z10 এবং Motorola Edge 60 Stylus ফোনগুলি ভালো অপশন হতে পারে। iQOO Z10 ফোনটিতে শক্তিশালী 7300mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। একইসঙ্গে realme Narzo 80 Pro ফোনে 6000mAh ব্যাটারি এবং 80W চার্জিং ফিচার রয়েছে। অন্যদিকে Motorola Edge 60 Stylus ফোনটিতে Smart S-Pen, 1.5K কার্ভড pOLED স্ক্রিন, IP69 রেটিং, এবং MIL-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here