গত মাসে ইনফিনিক্স গ্লোবাল বাজারে তাদের ‘Hot 70’ সিরিজের পরিধি বিস্তার করে সস্তা Infinix Hot 70 ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের ‘প্রো’ মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 6 জুলাই Infinix Hot 70 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে এবং এই ফোনটি প্রথমে আফ্রিকার দেশ কেনিয়াতে সেল করা হবে। এই ফোনটি প্রি-অর্ডারের জন্য লিস্টেড করা হয়েছে এবং একইসঙ্গে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।
Infinix Hot 70 Pro 5G ফোনের লঞ্চ ডিটেইলস
আগামী 6 জুলাই আফ্রিকার দেশ কেনিয়াতে Infinix Hot 70 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে। বিদেশি বাজারে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে এবং মাত্র 2,000 কেনিয়ান শিলিং অর্থাৎ প্রায় 1,459 টাকা খরচ করে ফোনটি প্রি-বুকিং করা যাবে। অন্যদিকে যেসব ইউজাররা আগেই ফোনটির প্রি-বুক করবেন, তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে ভারতীয় কারেন্সি অনুযায়ী 6 হাজার টাকার গিফট বেনিফিট দেওয়া হবে। আপাতত ভারতের বাজারে Infinix Hot 70 Pro 5G ফোনটি কবে লঞ্চ করা হবে, সেই বিষয়ে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। জুলাই মাসেই সস্তা 5G ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Infinix Hot 70 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Infinix Hot 70 Pro 5G ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হবে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনে ARM Mali G610 জিপিইউ দেওয়া হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 70 Pro 5G স্মার্টফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জিঙের জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার থাকবে। এই ইনফিনিক্সের আসন্ন 5G ফোনটি রিভার্স চার্জিং ফিচার সহ লঞ্চ করা হবে। অন্যদিকে ফোনে Smart Charge ফিচার দেওয়া হবে, যা ব্যাটারি হেলথ এবং ইউজার অপটিমাইজ বজায় রাখতে সাহায্য করবে।
Infinix Hot 70 Pro 5G ফোনটিতে 1080 × 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ফুল এইচডি+ (Full HD+) ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের 6.76 ইঞ্চির পাঞ্চ-হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। জানিয়ে রাখি ফোনের ব্যাক প্যানেলে Dot Matrix Cube Display দেওয়া হয়েছে, এটি কল, নোটিফিকেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যালার্টের সময় আলোকিত হয়ে উঠবে।
ফটোগ্রাফির জন্য Infinix Hot 70 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর থাকবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং যোগ করা হবে। কোম্পানির আপকামিং ফোনের সাইট ফ্রেমে One-Tap AI FlashMemo বাটন দেওয়া হবে। এই Infinix Hot 70 Pro 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য আগামী 6 জুলাই লঞ্চের অপেক্ষা করতে হবে।
Infinix Hot 70 Pro 5G ফোনের দাম
লিক হওয়া তথ্য অনুযায়ী Infinix Hot 70 Pro 5G ফোনের বেস ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 27,999 কেনিয়ান শিলিং অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 20 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ফোনটির টপ ভেরিয়েন্ট 8GB RAM + 256GB স্টোরেজ অপশনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী গ্লোবাল বাজারে Infinix Hot 70 Pro 5G ফোনটি Thermo Orange, Mirage Green, Dive Blue, Silk Glow Purple, Night Pulse এবং Depth Ring White কালার অপশনে সেল করা হবে।
