5G নেটওয়ার্ক এবং সুপার ফাস্ট 5G ইন্টারনেটের প্রতীক্ষা করা ভারতীয়দের জন্য বড় খবর প্রকাশ্যে এলো। লেটেস্ট আপডেট অনুযায়ী ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে অনুষ্ঠিত হতে চলা 5G স্পেকট্রাম নিলামের অনুমোদন দিয়েছে। অনেক বাধার পরে, 5G-এর পথ এখন পরিষ্কার এবং 5G স্পেকট্রামের নিলাম আগামী মাসে অর্থাৎ 2022 সালের জুলাই মাসে হতে চলেছে। একবার এই স্পেকট্রাম বরাদ্দ হয়ে গেলে, খুব শীঘ্রই ভারতীয়রা 5G পরিষেবা পাবেন, এই নেটওয়ার্ক 4G-এর চেয়ে 10 গুণ ফাস্ট হতে চলেছে। 5G নেটওয়ার্কে 20Gbps পর্যন্ত ডাউনলোডের স্পিড পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
5G in India
IMT/5G স্পেকট্রামের নিলাম মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গেছে। প্রেস রিলিজ শেয়ার করার সময় বলা হয়েছে, যে টেলিকম দপ্তরের দায়ের করা প্রস্তাবটি প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। এই অনুমোদনের পর, আগামী মাস থেকেই 5G স্পেকট্রামের নিলাম শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই নিলামে, 5G স্পেকট্রাম পাবলিক এবং এন্টারপ্রাইজ উভয়ের জন্যেই অ্যাভেলেবেল করা হবে। কানাঘুষো শোনা যাচ্ছে, যে Goolge, Ericsson, Nokia, Amazon, TCS এবং Cisco সহ Jio, Airtel এবং Vi-এর মতো দিগ্গজ কোম্পানি গুলিও এই নিলামে তাদের বিড পেশ করবে৷
20 বছরের জন্য হবে নিলাম
5G স্পেকট্রাম সম্পর্কে তথ্য প্রদান করে, বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যে টেলিকম মন্ত্রকের প্রস্তাব অনুসারে, স্পেকট্রামটি শুধুমাত্র আগামী 20 বছরের জন্য নিলাম করা হবে, যার ভ্যালিডিটি 2042 পর্যন্ত থাকবে। আগামী জুলাই মাসে নিলাম শুরু হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই 20 বছরের মেয়াদে মোট 72097.85 MHz স্পেকট্রাম নিলাম করা হবে। নিলামে 600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz এবং 2300 MHz ফ্রিকোয়েন্সি লো ব্যান্ড, 3300 MHz মিড ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং 26 GHz হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড অন্তর্ভুক্ত থাকবে।
10X দ্রুত 5G
টেলিকম মন্ত্রক বলেছে, যে আসন্ন 5G বর্তমান 4G-এর থেকে 10 গুণ ফাস্ট হতে চলেছে। 5G নেটওয়ার্কে 20Gbps পর্যন্ত ডেটা ডাউনলোডের স্পিড পাওয়া যেতে পারে। বলে দিই, যে মন্ত্রিসভার পক্ষ থেকে, প্রতিটি টেলিকম পরিষেবা প্রদানকারীকে 250 মেগাহার্টজ ই-ব্যান্ড সহ 2 টি ক্যারিয়ার অস্থায়ীভাবে বরাদ্দ করা হবে, যা এই কোম্পানি গুলির জন্য বাজারের চাহিদা মেটানো সহজ করে তুলবে। এরিকসন কোম্পানি বিশ্বাস করে যে আগামী 5 বছরে ভারতে 5G ইন্টারনেট ইউজারদের সংখ্যা 500 মিলিয়নের বেশি হতে চলেছে।
