ভারতে 5G-এর জন্য অপেক্ষারত ইউজারদের জন্য সুখবর রয়েছে। সরকার 2022 সালের জন্য নির্ধারিত 5G স্পেকট্রাম নিলামের কাজ শুরু করে দিয়েছেন। টেলিকমিউনিকেশন বিভাগের সচিব এবং ডিজিটাল কমিউনিকেশন কমিশনের চেয়ারম্যান K.Rajaraman ঘোষণা করেছেন যে 2022 সালে 5G স্পেকট্রাম নিলামের জন্য কাজ শুরু হয়ে গেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম মার্কেট। টেলিকম সংস্থাগুলি 2022 সালের শেষ নাগাদ দেশে 5G পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত।
ভারতে 5G সম্পর্কে আশা করা হচ্ছে যে 5G আসায় ভারতীয় অর্থনীতিতে $450 বিলিয়ন যোগ হবে। এর পাশাপাশি 5G এর জন্য উন্নয়নের কাজ আরও বাড়বে এবং আয় বাড়বে বলে আশা করা হচ্ছে। 5G আসলে দেশে ডিজিটাইজেশন বাড়বে, ভাল স্টার্টআপ ইকোসিস্টেম থেকে ব্যাবসা আরও সহজ হবে এবং আরও অনেক কিছুর উন্নতি হবে বলেও আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতার সময় বলেছিলেন যে 2022-23 সালের মধ্যে দেশে 5G মোবাইল পরিষেবা পাওয়া যাবে।
জাপান থেকে পাওয়া যাবে সাহায্য
অস্ট্রেলিয়া এবং জাপান ভারতে 5G এর জন্য খুব আগ্রহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে NEC Corporation এর প্রেসিডেন্ট এর সাক্ষাতের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে এই দুই দেশকে ভারতে 5G-এর আরও সুযোগ দেওয়া হতে পারে। এর পাশাপাশি, জাপান ভারতের স্মার্ট সিটি এবং 5G প্রজেক্টে সাহায্য করতে পারে।
অর্থব্যবস্থা দ্রুত গতিতে এগিয়ে যাবে
ইন্টারনেট অফ থিংস (IoT), আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI), রোবোটিক্স এবং ক্লাউড কম্পিউটিং-এর মতো 5G-কেন্দ্রিক টেকনোলজির জন্য 2025 সালের মধ্যে ভারতে 22 মিলিয়ন যোগ্য পেশাদারের প্রয়োজন হবে। এর পাশাপাশি দেশে ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদার কারণে এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ হবে বলে আশা করা হচ্ছে। ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (DPIIT) দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, এপ্রিল 2000 থেকে মার্চ 2021 পর্যন্ত ভারতের টেলিকম শিল্পে FDI প্রবাহের মোট পরিমাণ ছিল $37.97 বিলিয়ন।
কবে থেকে শুরু হবে 5G পরিষেবা
টেলিকম কোম্পানিগুলো জানাচ্ছে যে 5G স্পেকট্রাম নিলামের পরে, 5G পরিষেবা শুরু করতে তাদের 6 মাস পর্যন্ত সময় লাগবে। কেন্দ্রীয় মন্ত্রী Ashwini Vaishnaw এর মতে আগস্ট বা সেপ্টেম্বর মাসে দেশে 5G পরিষেবা শুরু হবে। টেলিকম সংস্থাগুলিকে তাদের 5G নেটওয়ার্ক পরীক্ষা করার জন্য মে 2022 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আশা করা হচ্ছে যে টেলিকম সংস্থাগুলি বানিজ্যিক ভাবে প্রথমে 5G পরিষেবা শুরু করতে পারে। যোগাযোগ প্রতিমন্ত্রী Devusinh Chauhan রাজ্যসভায় বলেছেন যে দেশে শীঘ্রই 5G স্পেকট্রাম নিলাম করা হবে। তিনি আরও বলেন যে, এই বছরের শেষ নাগাদ দেশে 5G পরিষেবা শুরু হতে পারে।
