Home খবর Vi নিয়ে এলো ‘Maha Recharge’ অফার, ফ্রিতে পাবেন 5GB পর্যন্ত ডেটা, জেনে নিন পদ্ধতি

Vi নিয়ে এলো ‘Maha Recharge’ অফার, ফ্রিতে পাবেন 5GB পর্যন্ত ডেটা, জেনে নিন পদ্ধতি

Highlights

Jio, Airtel এবং Vi তিনটি টেলিকম কোম্পানিই কিছুদিন পর পর গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অফার এবং স্কিম নিয়ে আসে। এবার Vodafone Idea অর্থাৎ Vi একটি অফার লঞ্চ করেছে যেখানে মোবাইল ইউজারদের ফ্রিতে 5GB ডেটা দেওয়া হচ্ছে। আরও পড়ুন: Instagram প্রোফাইলের জন্য নাম খুঁজছেন? রইল 150টিরও বেশি স্টাইলিশ এবং Cool Instagram প্রোফাইল নাম

এইভাবে Vi ইউজাররা ফ্রি ডেটা পাবেন

Vi এর তরফে Maha Recharge অফার পেশ করা হয়েছে, যার অধীনে যে কোন Vi গ্রাহক তাদের মোবাইল নম্বর রিচার্জ করলে ফ্রিতে ইন্টারনেট ডেটা পাবেন। এই ফ্রি ডেটা 2GB থেকে শুরু হবে এবং 5GB পর্যন্ত পাওয়া যাবে।

কতদিন চলবে Vi-এর ফ্রি ডেটা?

কোম্পানির দেওয়া এই ফ্রি ডেটায় 3 দিনের ভ্যালিডিটি থাকবে। এই ফ্রি ইন্টারনেট ডেটা রিচার্জের দিন থেকেই শুরু হবে, যা পরবর্তী তিন দিন ব্যবহার করা যাবে। Vi-এর Maha Recharge অফার কতদিনের জন্য পাওয়া যাবে, সেই সম্পর্কে কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি। আরও পড়ুন: গ্রাহকদের বড় ধাক্কা দিল Vodafone idea, বন্ধ হয়ে গেল কোম্পানির এই জনপ্রিয় প্ল্যান

কারা এই ফ্রি ডেটার লাভ পাবেন

Vi Maha Recharge অফারটি পাওয়ার জন্য শুধুমাত্র কোম্পানির অফিসিয়াল Vi App থেকেই সমস্ত রিচার্জ করতে হবে। অন্য কোনও অ্যাপ বা দোকান থেকে রিচার্জ করলে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন