গত জুলাই মাসে টেকনো তাদের ‘স্পার্ক 40’ সিরিজের ফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Tecno Spark 40 4G, Spark 40 Pro এবং 40 Pro+ ফোনগুলি পেশ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে নতুন Tecno Spark 40 5G ফোনটি লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্প্রতি আপকামিং Spark 40 5G ফোনের ইমেজ এবং স্পেসিফিকেশন ডিটেইলস প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark 40 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
প্যাশনেটগীক্স ওয়েবসাইটের মাধ্যমে Tecno Spark 40 5G ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি থেকে ফোনের ব্যাক প্যানেল এবং রেয়ার ক্যামেরা মডিউল সম্পর্কে জানা গেছে। এটি অনেকটা Google Pixel 10 ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনের হরিজেন্টাল শেপের ক্যামেরা সেটআপে দুটি লেন্স এবং একটি ফ্ল্যাশ রয়েছে। নিচে Tecno Spark 40 5G ফোনের ইমেজ দেখানো হয়েছে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Tecno Spark 40 5G ফোনে 6 ন্যানোমিটারে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400+ প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি সিরিজের প্রো মডেলে Helio G100 Ultimate এবং প্রো+ মডেলে Helio G200 প্রসেসর যোগ করা হবে।
লিক অনুযায়ী Tecno Spark 40 5G ফোনটিতে 16GB RAM দেওয়া হবে। এই ফোনটিতে এক্সপেন্ডেবল RAM টেকনোলোজি রয়েছে, যা 8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর ব্যাবহার করা যাবে। অন্যদিকে ফোনটি 256GB স্টোরেজ সহ বাজারে লঞ্চ করা হবে।
Tecno Spark 40 5G ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকবে বলে জানা গেছে।
রিপোর্ট অনুযায়ী Tecno Spark 40 5G ফোনটিতে শক্তিশালী 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে Wi-Fi, Bluetooth 5.4 এবং NFC সহ IR ব্লাস্টার, FreeLink দেওয়া হতে পারে। লিক অনুযায়ী টেকনো ফোনটির থিকনেস মাত্র 7.99mm হবে।
এখনও পর্যন্ত টেকনোর পক্ষ থেকে Tecno Spark 40 5G ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। জানিয়ে রাখি সম্প্রতি একই স্পেসিফিকেশন এবং ডিজাইন সহ টেকনো স্পার্ক গো 5G ফোনটি ভারতের বাজারে 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
যারা 10 হাজার টাকা দামে 5G ফোন কেনার কোথা ভাবছেন, তাদের জন্য লেটেস্ট Tecno Spark Go ফোনের সঙ্গে 5160mAh ব্যাটারি এবং Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ Redmi 14C বা POCO M7 ফোনটিও একটি ভালো অপশন হতে পারে। অন্যদিকে এই রেঞ্জে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ iQOO Z10 Lite ফোনটিও একটি দারুণ অপশন।
