Home খবর ভারতে আসতে চলেছে Samsung Galaxy M15 5G স্মার্টফোন, পাওয়া যাবে 6,000mAh Battery এবং 50MP Camera

ভারতে আসতে চলেছে Samsung Galaxy M15 5G স্মার্টফোন, পাওয়া যাবে 6,000mAh Battery এবং 50MP Camera

কোরিয়ান টেক ব্র্যান্ড স্যামসাঙ ভারতের বাজারে তাদের গ্যালাক্সি ‘এম’ সিরিজের ফোনর সংখ্যা বাড়ানোর প্রস্তুতি করছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিক থেকে পাওয়া ডিটেইলস অনুযায়ী Samsung Galaxy M15 5G স্মার্টফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হতে পারে। এই ফোনের ফটো এবং স্পেসিফিকেশন বিস্তারিত জানানো হল।

ভারতে আসছে Samsung Galaxy M15 5G স্মার্টফোন

টিপস্টার মুকুল শর্মার থেকে স্যামসাঙ গ্যালাক্সি এম15 5জি ফোনের লঞ্চ সম্পর্কে জানা গেছে। লিক থেকে অনুযায়ী খুব তাড়াতাড়ি স্যামসাঙ তাদের নতুন স্মার্টফোন Galaxy M15 5G ভারতের বাজারে পেশ করতে চলেছে। একই সঙ্গে Samsung Galaxy M55 5G স্মার্টফোনটিও লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি গ্যালাক্সি এম15 5জি ফোনটি ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে, ফলে এই ফোনের স্পেসিফিকেশন আমাদের সবার জানা আছে।

ভারতে Samsung Galaxy M15 5G সম্ভাব্য দাম

সামসাং তাদের এই স্মার্টফোনটিকে মিড বাজেট রেঞ্জে আনবে। এই ফোনটির গ্লোবাল স্পেসিফিকেশন দেখার পর মনে করা হচ্ছে গ্যালাক্সি এম15 5জি ফোনটির দাম 15 হাজার টাকার কাছাকাছি হতে পারে। এই ফোনটির প্রাথমিক দাম 14,999 টাকার কাছাকাছি হতে পারে। এই বাজেটে এই ফোনটি Redmi Note 13 5G এবং Realme 12 5G ফোনর সাথে প্রতিযোগিতা নামবে।

Samsung Galaxy M15 5G এর স্পেসিফিকেশন