Home খবর লিক হল Redmi K70e এর স্পেসিফিকেশন, থাকতে পারে 16GB RAM + 1TB Storage এবং 90W Charging

লিক হল Redmi K70e এর স্পেসিফিকেশন, থাকতে পারে 16GB RAM + 1TB Storage এবং 90W Charging

Xiaomi এর সাব ব্র্যান্ড রেডমি তাদের নতুন ফোনে কাজ করছে এবং এই ফোনটি Redmi K70e নামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে নতুন লিকের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ডিতেলস দেখে ধারণা করা হচ্ছে Redmi K70e ফোনটি যথেষ্ট শক্তিশালী একটি ফোন হবে। আরও পড়ুন: 32MP Selfie Camera এবং 24GB RAM-এর ক্ষমতা সহ বাজারে এল OPPO Reno 11 Pro, জেনে নিন ফিচার এবং দাম

Redmi K70e এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: Redmi K70e ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশরেট, 1200 নিটস ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

প্রসেসর: লিক অনুযায়ী এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8300-আলট্রা চিপসেট যোগ করা হবে। জানিয়ে রাখি এই চিপসেট 1,526,328 AnTuTu score পেয়েছে, যা যথেষ্ট ফাস্ট।

স্টোরেজ: এই ফোনে 16GB RAM দেওয়া হতে পারে এবং এতে 1TB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এটি এই ফোনের হাইএন্ড মডেল হতে পারে। লিক অনুযায়ী এতে LPDDR5x RAM এবং UFS 4.0 storage পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi K70e ফোনে ট্রি =প্পল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 64 মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকতে পারে। এছাড়া সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটি 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

Redmi K70e এর সম্ভাব্য লঞ্চ

লিক থেকে জানা গেছে এই বছরের শেষের দিকে Redmi K70e ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে। ইরথাত ডিসেম্বর মাসে এই ফোনটি পেশ করা হতে পারে। প্রথমে কোম্পানির হোক মার্কেট চীনে লঞ্চের পর ধীরে ধীরে ভারত সহ অন্যান্য বাজারেও এই ফোনটি পা রাখবে। ভারতের বাজারে Redmi K70e ফোনটি POCO F6 5G নামে সেল করা হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: টেক মঞ্চে পা রাখল OPPO Reno 11, জেনে নিন এই স্টাইলিশ ফোনের দাম এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন