Home খবর 64MP ক্যামেরা এবং Snapdragon 778G Plus প্রসেসরের সঙ্গে লঞ্চ হবে iQOO Z6 স্মার্টফোন

64MP ক্যামেরা এবং Snapdragon 778G Plus প্রসেসরের সঙ্গে লঞ্চ হবে iQOO Z6 স্মার্টফোন

iQOO চলতি দিনে তাদের আপকামিং iQOO Z6 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতিতে রয়েছে। এই সিরিজের দুটি স্মার্টফোন iQOO Z6 এবং iQOO Z6x লঞ্চ করার খবর ছিল। কিন্তু লঞ্চের ঠিক আগে কোম্পানির আরও একটি নতুন স্মার্টফোন iQOO Z6 duo এর প্রাইমারি ক্যামেরার স্পেসিফিকেশন শেয়ার করেছে। এখানে চীনে লঞ্চ হওয়া iQOO Z6 স্মার্টফোনটির মেইন ক্যামেরার আকৃতি বা রূপরেখা সামনে এসেছে।

iQOO যে পোস্টার শেয়ার করেছে ওখানে iQOO Z6 এর ব্যাক প্যানেল দেখা গিয়েছে যেখানে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে। ওই ক্যামেরা সেটআপের টপ ক্যামেরা রিঙ্গে 64MP এর প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরা সেন্সর অপটিক্যাল ইমেজ স্টেবলাইজ (OIS) সাপোর্টের সাথে আসবে। অন্য ক্যামেরা রিঙ্গে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। রিপোর্টে বলা হয়েছে যে এখানে 2MP এর ম্যাক্রো এবং 2MP এর ডেপ্থ সেন্সর দেওয়া হবে।

iQOO Z6 এর স্পেসিফিকেশন

iQOO Z6 স্মার্টফোনে 6.64-ইঞ্চির IPS LCD প্যানেল দেওয়া হয়েছে যেটির রেজ্যুলেশন Full HD+ এবং রিফ্রেশরেট 120Hz । এই ফোনের ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। iQOO Z6 স্মার্টফোনটি নিয়ে কোম্পানি নিশ্চিত করেছে যে এটি Qualcomm এর Snapdragon 778G Plus চিপসেটের সাথে লঞ্চ করা হবে। বলা হয়েছে যে এই ফোন 8GB / 12GB এর LPPDR5 RAM এবং 128GB / 256GB এর বিল্ট ইন UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি Android 12 OS বেসড OriginOS Ocean UI এ রান করবে।

এই স্মার্টফোনে 4,500mAh এর ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। iQOO এর দাবি যে এটি মাত্র দশ মিনিটে 0 থেকে 50% চার্জ হয়ে যাবে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। দামের কথা বললে 1,899 ইউআন (প্রায় 22,000 টাকা) দেওয়া হয়েছে।

iQOO Z6x এবং iQOO Z6 দুটি স্মার্টফোনে 6,000mAh এর ব্যাটারি দেওয়া হবে। কোম্পানি আপকামিং iQOO Z6x এর স্পেসিফিকেশন পুরো শেয়ার করে নি। খবর অনুযায়ী iQOO এর এই
স্মার্টফোন Vivo T2x এর রিব্র্যান্ড ভার্সন হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন