OPPO Reno 8Z Launch: OPPO বৃহস্পতিবার চুপিসারে তাদের নতুন 5G Smartphone টেক মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটির সম্পর্কে বহুদিন ধরে অনেক লিক রিপোর্ট প্রকাশ্যে আসছিলো, যা আজকে বন্ধ হলো। শোনা যাচ্ছে, যে Oppo রেনো 8Z 5G ফোনটিকে কোম্পানির Oppo রেনো 7Z 5G-এর সাক্সেসর হিসেবে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পেশ করা নতুন Oppo Reno 8Z 5G ফোনটিকে একদম প্রিমিয়াম ডিজাইনের সাথে বাজেট রেঞ্জ ফিচার এবং স্পেসিফিকেশনের সাথে পেশ করা হয়েছে। এই আর্টিকেলে এই ফোনটির দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে ডিটেইলসে জানানো হবে।
OPPO Reno 8Z 5G-এর দাম
আপনাদের বলে দিই, যে কোম্পানি এই ফোনটিকে শুধু মাত্র থাইল্যান্ডে লঞ্চ করেছে। ফোনটির দাম THB 12,990 ( প্রায় 28,664 টাকা)। OPPO Reno 8Z 5G স্মার্টফোনটি ডনলাইট গোল্ড এবং স্টার্লিং ব্ল্যাক কালার অপশনে পেশ করা হয়েছে। ভারতীয় মার্কেটে এই ফোনটির লঞ্চ সম্পর্কে কোনো অফিশিয়াল তথ্য জানা যায়নি।
OPPO Reno 8Z 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন
- ডিসপ্লে: স্ক্রিনের কথা বলা হলে এই ফোনের স্ক্রিনে 6.43 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেটি 60Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
- প্রসেসর, RAM এবং স্টোরেজ: এই ফোনে Snapdragon 695 চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটিকে 8 জিবি RAM এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করেছে।
- ক্যামেরা: ফোটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশের সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 64MP প্রাইমারি সেন্সর, 2MP-এর ম্যাক্রো এবং 2MP-এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।
- ব্যাটারি এবং অপারেটিং সিস্টেম: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4500mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এই ব্যাটারিটি 33-এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বলা হলে ফোনটি Android 12 আধারিত ColorOS 12.1-এ কাজ করে।
- কানেক্টিভিটি ফিচার: এই 5G Mobile-এ কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম সাপোর্ট, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.1, GPS, NFC, USB টাইপ সি পোর্ট এবং 3.5mm হেডফোন অপশন দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
