Home খবর 64MP ক‍্যামেরা যুক্ত ওপ্পো‌র অসাধারণ ফোনে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিসকাউন্ট, মাত্র 927 টাকার মাসিক কিস্তিতে কেনা যাবে এই ফোন

64MP ক‍্যামেরা যুক্ত ওপ্পো‌র অসাধারণ ফোনে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিসকাউন্ট, মাত্র 927 টাকার মাসিক কিস্তিতে কেনা যাবে এই ফোন

অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Flipkart-এ স্মার্টফোনে প্রায় প্রতিদিন‌ই কোনো না কোনো ডিল চলতে থাকে। আপনি‌ও যদি দুর্দান্ত কোয়ালিটি‌র ক‍্যামেরা ফোন খোঁজ করেন, তাহলে বর্তমানে ফ্লিপকার্টে Oppo Reno 7 5G স্মার্টফোনে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ওপ্পো‌র এই স্মার্টফোনে ICICI, SBI, Axis, City, HSFC এবং Bank Of Baroda ব‍্যাঙ্কের কার্ডে সরাসরি 3,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Oppo Reno 7 5G স্মার্টফোনে সোনির হাই রেজল্যুশন 64MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং 32MP-এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই আর্টিকেলে OPPO Reno 7 5G স্মার্টফোনে‌ উপলব্ধ ডিসকাউন্ট, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে ডিটেইলসে তথ্য শেয়ার করা হবে।

Oppo Reno 7 5G-এর অফার

Oppo Reno 7 স্মার্টফোন‌টিকে ফ্লিপকার্টে 28,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে। আমরা আগেই জানিয়েছি যে, এই ফোনে ICICI, SBI, Axis, City, HSFC এবং Bank Of Baroda ব‍্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ইউজারদের 3,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। এই ভাবে এই ফোনটির এফেক্টিভ দাম কমে 25,999 টাকা হয়ে যাবে।

এর সাথেই ফোনের বায়াররা পুরোনো ফোন এক্সচেঞ্জ করার মাধ্যমে‌ অ্যাডিশনাল ডিসকাউন্টের সুবিধা‌ পেতে পারে। এছাড়া ইউজাররা ফোনটিকে কিস্তিতে কিনতে চাইলে, এই ফোনটিকে মাত্র 927 টাকা প্রতি মাসের হিসেবে সহজ কিস্তিতে‌ও কিনতে পারবে।

Oppo Reno 7 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

Oppo Reno 7 5G স্মার্টফোনে 90Hz রিফ্রেশরেটের 6.43-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটি‌র রেজল্যুশন 2400 × 1080 পিক্সেল এবং টাচ স‍্যাম্পলিং রেট 180Hz। এর সাথেই এই ফোনে সেল্ফি‌র জন্য পাঞ্চহোল কাট‌আউট এবং সিকিউরিটি‌র জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেটি‌কে কর্নিং গোরিলা গ্লাস 5-এর মাধ্যমে প্রোটেকশন দেওয়া হয়েছে।

OPPO Reno7 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে, এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা 64MP, এর সাথেই 8MP-এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP-এর ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেল্ফি‌র জন্য 32MP-এর Sony IMX709 ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ওপ্পো‌র এই স্মার্টফোন‌টি মিডিয়াটেক ডায়মেনসিটি 900 প্রসেসরে রান করে। এর সাথেই ফোনে গ্রাফিক্সের জন্য Mali G68 GPU সাপোর্ট দেওয়া হয়েছে। ওপ্পো‌র এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 আধারিত ColorOS 12-এ রান করে। এই ফোনটি 4,500mAh-এর ব‍্যাটারি এবং 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটিকে স্টেরি ব্ল‍্যাক এবং স্টারট্রেলস ব্লু কালারে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন