Home খবর 13999 টাকা দামে পাওয়া যাবে 5G স্মার্টফোন, শুরু হল 12GB RAM, 6000mAh ব্যাটারি এবং 50MP AI ক্যামেরা সহ LAVA Virat V1 Pro ফোনের সেল

13999 টাকা দামে পাওয়া যাবে 5G স্মার্টফোন, শুরু হল 12GB RAM, 6000mAh ব্যাটারি এবং 50MP AI ক্যামেরা সহ LAVA Virat V1 Pro ফোনের সেল

আজ থেকে ভারতের বাজারে LAVA Virat V1 Pro 5G স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। এই ফোনের প্রাথমিক সেল হিসাবে 2 হাজার টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। ফোনটিতে ভার্চুয়াল RAM সহ 12GB RAM , শক্তিশালী 6000mAh Battery এবং ব্লোটফ্রী অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক LAVA Virat V1 Pro 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সহ অফার ডিটেইলস সম্পর্কে।

LAVA Virat V1 Pro 5G ফোনের দাম

LAVA Virat V1 Pro 5G ফোনটির দাম 15,999 টাকা রাখা হয়েছে। ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। আজ 31 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটি Sikkim Midnight এবং Spiti Frost কালার অপশনে সেল করা হচ্ছে। লাভার পক্ষ থেকে ফোনটিতে ফ্রী সার্ভিস অ্যাট হোম দেওয়া হবে।

LAVA Virat V1 Pro 5G ফোনের অফার 

কোম্পানির পক্ষ থেকে LAVA Virat V1 Pro 5G ফোনটিতে 2,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারের অধীনে 6GB RAM সহ 5G ফোনটি মাত্র 13,999 টাকা দামে কেনা যাবে। LAVA Virat V1 Pro 5G ফোনটি কেনার সময় ICICI, Axis, SBI, HDFC এর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়া ইউজাররা Kotak, HDFC, SBI, Yes Bank, Au Bank, ICICI, Axis এবং BOB কার্ডের মাধ্যমে EMI করেও ফোনটি কিনতে পারবেন। EMI সহ ফোনটি কিনলে 2000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। LAVA Virat V1 Pro 5G ফোনটিতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 6 মাসের অ্যাক্সেসরিজ ওয়ারে দেওয়া হবে। LAVA Virat V1 Pro 5G ফোনের ডিল সম্পর্কে জানার জন্য এবং ডিসকাউন্ট সহ ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

LAVA Virat V1 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

LAVA Virat V1 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হয়েছে। এতে থার্ডপার্টি অ্যাপ থাকবে না এবং ইউজাররা অ্যাড ফ্রী ও ব্লোট ফ্রী এক্সপেরিয়েন্স পাবেন। প্রসেসিঙের জন্য LAVA Virat V1 Pro 5G ফোনটিতে 2.6GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T8200 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। লাভা জানিয়েছে ফোনটি 500K+ AnTuTu Score পেয়েছে।

ফোনটি 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে এতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে। এই ফোনে ফিজিক্যাল RAM সহ 6GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে মোট 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। এবং এতে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, ফলে 1TB পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যাবে। জানিয়ে রাখি কোম্পানির কম দামের ফোনটিতে 1 জেনারেশন ওএস আপগ্ৰেড এবং 2 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

LAVA Virat V1 Pro 5G ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 550nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP AI রেয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

LAVA Virat V1 Pro 5G ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে চার্জিং স্পীডের জন্য 18ওয়াট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফোনটির বক্সের সঙ্গে চার্জার দেওয়া হবে। এছাড়া ফোনে IP64 রেটিং এবং কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.4, Wi-Fi 5 এবং OTG মতো ফিচার যোগ করা হয়েছে।