যারা 12 হাজার টাকার চেয়ে কম দামে 6000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য বর্তমানে iQOO Z9x 5G ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই ফোনটিতে 1,500 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে, এরপর এই ফোনটি 11,999 টাকা দামে কেনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z9x 5G ফোনের দাম ও অফার ডিটেইলস সম্পর্কে।
iQOO Z9x 5G এর দাম এবং অফার
| Vivo Z9x 5G | সেলিং প্রাইস | ডিসকাউন্ট | এফেক্টিভ প্রাইস |
|---|---|---|---|
| 4GB RAM + 128GB Storage | 11,999 টাকা | 1,000 টাকা | 10,999 টাকা |
| 6GB RAM + 128GB Storage | 13,499 টাকা | 1,500 টাকা | 11,999 টাকা |
- জানিয়ে রাখি বেশ কয়েক দিন আগে iQOO Z9x 5G ফোনটির পার্মানেন্ট দাম কমানো হয়েছিল।
- এই প্রাইস কাটের পর ফোনটির 4GB ভেরিয়েন্টের দাম 11,999 টাকা এবং 6GB ভেরিয়েন্টের দাম 13,499 টাকা দাম রাখা হয়েছিল।
- বর্তমানে এই দুটি স্টোরেজ ভেরিয়েন্ট আরও কম দামে সেল করা হচ্ছে।
- কোম্পানির পক্ষ থেকে ফোনটির 4GB RAM ভেরিয়েন্টে 1,000 টাকা এবং 6GB RAM ভেরিয়েন্টে 1,500 টাকা ডিসকাউন্ট জারি করা হয়েছে।
- সমস্ত ইউজাররাই এই কুপন ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে পারবেন।
- এই ডিসকাউন্ট পাওয়ার জন্য কোনো ধরনের স্পেশাল ব্যাঙ্ক ক্রেডিট বা ডেভিট কার্ডের প্রয়োজন হবে না।
- 1000 টাকার ডিসকাউন্ট সহ 4GB RAM মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে।
- অন্যদিকে 1500 টাকার ডিসকাউন্ট সহ 6GB RAM মডেল 11,999 টাকা দামে সেল করা হচ্ছে।
- কোম্পানির ওয়েবসাইট এবং আমাজন উভয় প্ল্যাটফর্মে iQOO Z9x 5G ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে।
কম দামে iQOO Z9x 5G ফোনের অফার কত দিন পর্যন্ত চলবে সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। iQOO Z9x 5G ফোনটি সস্তায় কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
iQOO Z9x 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.72″ FHD+ 120Hz Display
- Qualcomm Snapdragon 6 Gen 1
- 8GB Extended RAM
- 50MP Dual Rear Camera
- 8MP Front Camera
- 44W Fast Charging
- 6,000mAh Battery
ডিসপ্লে
iQOO Z9x 5G ফোনে 20.06:9 আস্পেক্ট রেশিও এবং 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির FHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits হাই ব্রাইটনেস সহ কাজ করে।
প্রসেসর
iQOO Z9x 5G ফোনে লেটেস্ট Android 14 এবং ফানটাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2 গীগাহার্টজ ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ
iQOO Z9x 5G ফোনটিতে 4GB, 6GB এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 128জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 1টিবি মেমরি কার্ড সাপোর্ট করে। এই ফোনে 8GB এক্সন্টেড RAM ফিচার রয়েছে, হ্যাঁ ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য iQOO Z9x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং এফ/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং রিলস বানানোর জন্য iQOO Z9x 5G ফোনে এফ/2.05 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি
iQOO Z9x 5G ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।
iQOO Z9x 5G ফোনের ফিচার
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য iQOO Z9x 5G ফোনটিতে IP64 রেটিং রয়েছে।
- একইসঙ্গে ফোনটিতে 2 বছরের Android OS এবং 3 বছরের Security আপডেট দেওয়া হয়েছে।
- এই ফোনটিতে 300% Audio Booster ফিচার রয়েছে।
- ফোনটিতে Dual Stereo Speakers সাপোর্ট করে।
- এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।
