গত সপ্তাহে রিয়েলমি ভারতের বাজারে realme Narzo 90 5G এবং realme Narzo 90x 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। আজ থেকে realme Narzo 90 5G এবং realme Narzo 90x 5G স্মার্টফোনের সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসাবে 2000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর 6GB RAM সহ 5জি স্মার্টফোনটি 11999 টাকা এবং 8B RAM সহ 5জি স্মার্টফোনটি 13499 টাকা দামে সেল করা হচ্ছে।
| realme Narzo 90x 5G | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | এফেক্টিভ প্রাইস |
| 6GB RAM + 128GB Storage | ₹13,999 | ₹2,000 | ₹11,999 |
| 8GB RAM + 128GB Storage | ₹15,499 | ₹2,000 | ₹13,499\\ |
realme Narzo 90x 5G স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের 6GB RAM ভেরিয়েন্ট 13,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্ট 15,499 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সেল শুরু হিসাবে উভয় ভেরিয়েন্টে 2 হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সমস্ত ইউজাররাই কোনো ধরনের স্পেশাল ব্যাঙ্ক ডেভিট বা ক্রেডিট কার্ড ছাড়াই 2,000 টাকার ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
কম দামের 5G স্মার্টফোনটি 2,000 টাকার ডিসকাউন্ট সহ 11,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট রিয়েলমি ডট ইন এবং ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনের মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে স্মার্টফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন। অন্যদিকে আমাজনের মাধ্যমে স্মার্টফোনটি ডিসকাউন্ট সহ কেনার জন্য এখানে ক্লিক করুন।
realme Narzo 90x 5G ফোনটিতে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইল স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits ব্রাইটনেস রয়েছে। এই স্ক্রিনে DT-Star D+ গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
Narzo 90x 5G স্মার্টফোনের বড় বিশেষত্ব হল শক্তিশালী ব্যাটারি। এই স্মার্টফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে একটানা প্রায় 23 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও উপভোগ করা যায়। কোম্পানি জানিয়েছে Narzo 90 ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 1% ব্যাটারিতে 7 ঘন্টার স্ট্যান্ডবায় টাইম পাওয়া যাবে।
realme Narzo 90x 5G স্মার্টফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 60W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছে।এর মাধ্যমে ফোনটি থেকেই অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে। অর্থাৎ ফোনটি একটি পাওয়ার ব্যাঙ্কের মতো কাজ করতে সক্ষম। এই ফোনটি বাইপাস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফলে হেভি প্রসেসিঙের সময় ফোনটি ব্যাটারির বদলে সরাসরি চার্জার থেকে পাওয়ার নেয়।
নতুন realme Narzo 90x 5G ফোনটি Android 15 এবং ColorOS 15.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Narzo 90x 5G ফোনটিতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। এই ফোনটিতে LPDDR4X RAM এবং eMMC5.1 ROM ফিচার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য কোম্পানির Narzo 90x স্মার্টফোনটিতে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony IMX852 লেন্স এবং সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি জন্য Narzo 90 ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং Narzo 90x 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে।
যারা বড় ব্যাটারি সহও স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য 2,000 টাকা ডিসকাউন্ট সহ realme Narzo 90x 5G ফোনটি এই প্রাইস রেঞ্জে নিঃসন্দেহে এটি একটি ভালো অপশন।। ফোনটির ফাস্ট চার্জিং ফিচারও যথেষ্ট প্রশংসনীয়। বাজারে উপস্থিত 12 হাজার টাকার রেঞ্জের Redmi 15C, Samsung Galaxy M17 এবং OPPO K13x ফোনগুলির সঙ্গে নতুন realme Narzo 90x ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
