ভারতীয় স্মার্টফোন কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল গত বছর অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর মাসে দেশের বাজারে লো বাজেট স্মার্টফোন Lava Bold N1 5G লঞ্চ করেছিল এবং এই ফোনটির স্টার্টিং প্রাইস রাখা হয়েছিল মাত্র 7,499 টাকা। সেই সময় এই ফোনটির 4GB RAM সহ 64GB এবং 128GB মডেল পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনটিকে আরও শক্তিশালী করে একটি নতুন 6GB RAM ভেরিয়েন্ট লঞ্চ করেছে।
Lava Bold N1 5G ফোনটির এই নতুন মডেলে 6GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 12,999 টাকা। আগামী 1 মে থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 1 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে মাত্র 11,999 টাকা। এই ফোনটি Champagne Gold এবং Royal Blue কালার অপশনে পেশ করা হয়েছে।
Lava Bold N1 5G ফোনে Expandable RAM টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনটির 6GB Physical RAM এর সঙ্গে 6GB Virtual RAM জুড়ে মোট 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।
প্রসেসিঙের জন্য Lava Bold N1 5G ফোনে Unisoc T765 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।
Lava Bold N1 5G ফোনে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Lava Bold N1 5G ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি চার্জ করার জন্য এতে 10W চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
জানিয়ে রাখি গত মাসে ভারতে 13,999 টাকা দামে Lava Bold 2 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7060 প্রসেসর দেওয়া হয়েছে। অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে Bold 2 5G ফোনটি Bold N1 5G ফোনের চেয়ে শক্তিশালী।
ফটোগ্রাফির জন্য Lava Bold 2 5G ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চির HD+ AMOLED দেওয়া হয়েছে।
