টেক ব্র্যান্ড এইচএমডি গ্লোবাল গত মাসে ভারতের বাজারে মাত্র 10,999 টাকা দামে তাদের HMD Vibe 2 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। তখন এই স্মার্টফোনটি 4GB RAM ভেরিয়েন্ট সহ 64GB এবং 128GB স্টোরেজ অপশনে সেল করা হয়েছিল। এবার কোম্পানি তাদের শক্তিশালী HMD Vibe 2 5G স্মার্টফোনটি 6GB RAM ভেরিয়েন্টে পেশ করেছে।
সস্তা 5G স্মার্টফোনের দাম
HMD Vibe 2 5G ফোনের নতুন ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই সস্তা ফোনের দাম 16,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে প্রাথমিক সেলে ব্যাঙ্ক অফার সহ 2000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ডিসকাউন্টের পর ফোনটির 6GB RAM ভেরিয়েন্ট 15 হাজার টাকার চেয়ে কম 14,999 টাকা দামে সেল করা হবে।
শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে HMD Vibe 2 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। একইসঙ্গে ICICI, SBI, Axis, HDFC, Kotak এবং BOB ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 2 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। HMD Vibe 2 5G ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা এবং 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ভেরিয়েন্টেও 2 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
HMD Vibe 2 5G ফোনের স্পেসিফিকেশন
HMD Vibe 2 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 265ppi সাপোর্ট করে এবং এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে 2D গ্লাস লেয়ার যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য HMD Vibe 2 5G ফোনে Unisoc T8200 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে ফোনটি AnTuTu Score 511972 পেয়েছে। ভারতের বাজারে এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড Sarvam AI সহ পেশ করা হয়েছে। জানিয়ে রাখি সার্ভাম এআই একটি ইন্ডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম।
এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য HMD Vibe 2 5G ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 24 ঘন্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে। আমাদের টেস্টে 10 ঘন্টা, 42 মিনিট PCMark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
HMD Vibe 2 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে ইউজারদের জন্য ফোনে AI scene recognition সহ BeautyMode এর মতো ফিচার যোগ করা হয়েছে।
HMD Vibe 2 5G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে WiFi ও Bluetooth 5.0 যোগ করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এই ফোনটি 8 5G Bands সাপোর্ট করে, ফলে প্রতিটি কোম্পানির নাম্বারে ফাস্ট ইন্টারনেট উপভোগ করা যাবে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।
