মাত্র 9898 টাকার বিনিময়ে 6000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ স্মার্টফোন! জেনে নিন কোথা থেকে এবং কিভাবে কিনবেন এই 5G ফোন

যারা 10 হাজার টাকার চেয়ে কম দামে 6GB RAM সহ 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর! বর্তমানে realme Narzo 80 lite ফোনটি মাত্র 9898 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি 000mAh Battery, 32MP Camera, 12GB Dynamic RAM এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে সহ গত জুন মাসে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে অসাধারণ ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে এবং এই অফার পাওয়ার জন্য কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন‌ও নেই।

Realme Narzo 80 Lite 5G ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে শপিং সাইট আমাজনে ফোনটি 9,898 টাকা দামে লিস্টেড রয়েছে। অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে কম দামের ফোনটিতে ফ্ল্যাট 1,601 ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট উপভোগ করার জন্য কোনো ধরনের ব্যাঙ্ক কার্ড বা কুপনের প্রয়োজন হবে না।

যেকোনো ইউজাররা 6GB RAM সহ Realme Narzo 80 Lite 5G ফোনটি 10 হাজার টাকার চেয়ে কম দামে কিনতে পারবেন। অন্যদিকে ব্যাঙ্ক অফার সহ HDFC Bank কার্ডের মাধ্যমে 6 মাসের ইএমআই সহ ফোনটি কিনলে অতিরিক্ত 275 ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ডিসকাউন্টের পর ফোনটির এফেক্টিভ প্রাইস 9,623 টাকা (9898-275) হবে। এছাড়া ইএমআই না করে একেবারে ফুল পেমেন্ট করে ফোনটি কিনলে 225 টাকার ছাড় পাওয়া যাবে।

শপিং সাইট আমাজনে Realme Narzo 80 Lite 5G ফোনটি ডিসকাউন্ট সহ Crystal Purple ও Onyx Black কালার অপশনে সেল করা হচ্ছে। 6GB RAM সহ Realme Narzo 80 Lite 5G ফোনটি কম দামে কেনার জন্য বা অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।

Realme Narzo 80 Lite 5G ফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 625nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে Armorshell মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্ট বডি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 2 মিটার উঁচু থেকে পড়লেও ফোনটি সুরক্ষিত থাকবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP64 রেটিং এবং Rainwater Smart Touch ফিচার রয়েছে, এর ফলে ভেজা হাতেও ফোনটি খুব সহজেই ব্যাবহার করা যাবে।

Realme Narzo 80 Lite 5G ফোনটি Android 15 এবং ওয়ানইউআই UI অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছিল। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali G57 MC2 GPU রয়েছে। এই ফোনে 12GB ডায়নেমিক RAM টেকনোলোজি রয়েছে, যা 6GB ফিজিক্যাল RAM এর ব্যাবহারে 18GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য Narzo 80 Lite 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের সেটআপে F/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন LED ফ্ল্যাশ এবং 76° FOV সহ 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা সেকেন্ডারি AI লেন্স সহ কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য কম দামের Realme 5G ফোনটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে 46.6 ঘন্টা কলিং টাইম দিতে সক্ষম। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 15W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

যারা Realme Narzo 80 Lite 5G ফোনটির পাশাপাশি একই বাজেট রেঞ্জে অন্যান্য অপশন খুঁজছেন, তাঁরা লেটেস্ট Infinix Hot 60, OPPO K13x, এবং Tecno Spark Go ফোনগুলি দেখতে পারেন। এছাড়া বাজারে উপস্থিত কম দামের Moto G35, Redmi 14C, এবং iQOO Z10 Lite 5G ফোনগুলি সম্পর্কেও ভাবনা চিন্তা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here