ভিভো গত সপ্তাহে জানিয়েছিল ভারতের তাদের ‘এক্স300 সিরিজ’ এর দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে। এই নতুন স্মার্টফোন দুটি vivo X300 Ultra এবং vivo X300 FE নামে পেশ হতে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে আকপকামিং ফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 6 মে ভারতের বাজারে vivo X300 Ultra এবং vivo X300 FE ফোনদুটি লঞ্চ করা হবে। ভিভোর পক্ষ থেকে আপকামিং ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করা হয়েছে। এই স্পেসিফিকেশন চীনের মডেলের তুলনায় কিছুটা আলাদা হবে।
6 মে vivo X300 FE এবং vivo X300 Ultra ফোনগুলি ভারতে লঞ্চ হতে চলেছে। এই দিন একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে, এই ইভেন্টের মঞ্চ থেকে নতুন ভিভো ফোনদুটি ভারতের বাজারে পেশ করা হবে। 6 মে দুপুর 12টা সময়ে স্মার্টফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিভো ফোনটির লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী vivo X300 Ultra ফোনটি ভারতে Victory Green এবং Eclipse Black কালার অপশনে লঞ্চ করা হবে। ভারতের বাজারে X300 Ultra ফোনটির দাম 1,29,999 টাকার কাছাকাছি রাখা হতে পারে। অন্যদিকে X300 FE ফোনটি Urban Olive, Lilac Purple এবং Noir Black কালার অপশনে লঞ্চ করা হবে এবং এই ফোনের দাম 60,000 টাকার কাছাকাছি হতে পারে।
vivo X300 Ultra ফোনটি সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। এই ফোনটি ZEISS Telephoto Extender Gen 2 Ultra এবং vivo Imaging Grip Kit পেশ করা হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করবে। vivo X300 Ultra ফোনটিতে 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।
চীনের বাজারে ভিভো ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে লঞ্চ করা হয়েছে। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল wide-angle লেন্স ও 50 মেগাপিক্সেল periscope লেন্স দেওয়া হয়েছে। জানিয়ে রাখি চীনে 100W FlashCharge এবং 40W Wireless চার্জিং সাপোর্টেড 7100এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
vivo X300 FE 5G ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। ভারতে ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6500mAh battery দেওয়া হবে এবং চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং এবং 40W wireless চার্জিং ফিচার থাকবে। এই ভিভো 5G ফোনটিতে 6.31-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
ফটোগ্রাফির জন্য vivo X300 FE 5G ফোনটিতে Aura light সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.57 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony OIS সেন্সর, 50 মেগাপিক্সেল 3x periscope telephoto লেন্স এবং 106° এফওভি সহ 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X300 FE ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
