Home খবর ভারতে 7 মার্চ লঞ্চ হবে Xiaomi 14, জেনে নিন প্রাইস রেঞ্জ এবং স্পেসিফিকেশন

ভারতে 7 মার্চ লঞ্চ হবে Xiaomi 14, জেনে নিন প্রাইস রেঞ্জ এবং স্পেসিফিকেশন

Xiaomi 14 এর অপেক্ষায় বসে থাকা ইউজারদের জন্য সুখবর আছে। কোম্পানি জানিয়ে দিয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরযুক্ত এই শক্তিশালী ফোনটি ভারতে আসতে চলেছে। অফিসিয়াল ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে আগামী 7 মার্চ Xiaomi 14 লঞ্চ করা হবে।

ভারতে আসছে Xiaomi 14

শাওমি ইন্ডিয়া অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 7 মার্চ কোম্পানি ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের ম্নচ থেকেই Xiaomi 14 লঞ্চ করা হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোম্পানি তাদের এই আপকামিং ফোনটি #XiaomixLeica হ্যাশট্যাগ সহ টিজ করা শুরু করেছে। ফোনটির লঞ্চ টাইম এবং লাইভ স্ট্রিমিং লিঙ্কও খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।

Xiaomi 14 এর আনুমানিক দাম

চীনে আগে থেকেই Xiaomi 14 ফোনটি সেল করা হয়। সেখানে এই ফোনটি চারটি মডেলে লঞ্চ করা হয়েছিল এবং এর দাম 3999 ইউয়ান অর্থাৎ প্রায় 46,000 টাকা থেকে 4999 ইউয়ান অর্থাৎ প্রায় 57,000 টাকা পর্যন্ত। এটি ফোনটির 8GB+256GB এবং 16GB+1TB মডেলের দাম। ভারতে Xiaomi 14 ফোনের দাম 40 হাজার টাকা থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। ভারতে এই ফোনের 1TB স্টোরেজ মডেল নাও পেশ করা হতে পারে।

Xiaomi 14 এর স্পেসিফিকেশন (চীন)