Tecno শীঘ্রই ভারতে তার Pova সিরিজের লেটেস্ট স্মার্টফোন, Tecno Pova 3 লঞ্চ করতে চলেছে। Tecno Pova 3 স্মার্টফোনটিকে কয়েকদিন আগে ফিলিপিনে কোম্পানি লঞ্চ করেছিল। Tecno-এর এই ফোনটিকে 7000mAh ব্যাটারির পাওয়ারফুল ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হয়েছিল। Tecno Pova 3 স্মার্টফোনের ফিচার সম্পর্কে বলতে গেলে, এই ফোনে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিকে ভারতে লঞ্চ করার আগে, Tecno এই ফোনটিকে অনলাইন শপিং ওয়েবসাইট Amazon India-এ তালিকাভুক্ত করেছে। ফোনটির ল্যান্ডিং পেজ অ্যামাজনে লাইভ হয়ে গেছে, এই পেজে ফোনের কিছু স্পেসিফিকেশনও তালিকাভুক্ত করা হয়েছে। এই Tecno ফোনটিকে ফিলিপিনে লঞ্চ করা হয়েছে, তাই ফোনটির স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গেছে। এই আর্টিকেলের মাধ্যমে এই টেকনো স্মার্টফোনের ফিচারস সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
Tecno Pova 3-এর স্পেসিফিকেশন
- 6.9-ইঞ্চি LCD ডিসপ্লে
- 50MP + 8MP + 2MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ
- 8MP সেলফি ক্যামেরা
- 7000mAh ব্যাটারি
- অ্যান্ড্রয়েড 11
Tecno Pova 3 স্মার্টফোনে 90Hz রিফ্রেশরেট সহ 1080×2460 পিক্সেল রেজল্যুশন যুক্ত একটি 6.9-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। টিজার ইমেজে দেখা গেছে, যে ফোনের সামনের অংশে পাতলা বেজেল পাওয়া যাবে, যদিও নীচের বেজেলটি একটু মোটা হবে। টেকনোর এই স্মার্টফোনে আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া যেতে পারে।
Tecno Powa 3 স্মার্টফোনে Octa core MediaTek Helio G88 প্রসেসর দেওয়া যেতে পারে। এই ফোনটি গ্রাফিক্সের জন্য Mali G52 GPU সাপোর্ট করতে পারে। এই Tecno ফোনটিকে ভারতে 6GB RAM + 128GB স্টোরেজ সহ পেশ করা যেতে পারে। Tecno স্মার্টফোনের টিজারে বলা হয়েছে যে এই ফোনে 5GB ভার্চুয়াল RAM টেকনোলজি ব্যবহার করা যেতে পারে।
Tecno Pova 3 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP, এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP ডেপ্থ ক্যামেরা সেন্সর দেওয়া যেতে পারে। সেলফি ক্যামেরার জন্য, ফোনটি 8MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করতে পারে। Tecno Pova 3 স্মার্টফোনে 7000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে। এর সাথে ফোনে 4D ভাইব্রেশন মোটর, জেড এক্সিস লিনিয়ার মোটর, ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া যেতে পারে।
Tecno Pova 3 Price in India
Tecno Pova 3 স্মার্টফোনটির দাম ভারতে 12,000 টাকা থেকে শুরু হতে পারে। Tecno Pova 3 স্মার্টফোনটিকে ইলেকট্রিক ব্লু, টেক সিলভার এবং ইকো ব্ল্যাক কালার অপশনে পেশ করা যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










