2025 সালের ডিসেম্বর মাসে realme ভারতের বাজারে 7000mAh ব্যাটারি সহ তাদের realme P4x 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি 15,999 টাকা স্টার্টিং প্রাইসে লঞ্চ করা হয়েছিল এবং কিছু দিন আগে ‘চিপ শর্টেজ’ এর কারণে এই ফোনটির দাম বাড়ানো হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম 2,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল, ফলে এই ফোনটির প্রাথমিক দাম হয় যায় 17,999 টাকা। তবে আবারও এই সস্তা 5G ফোনটি কম দামে কেনার সুযোগ পাওয়া যাবে।
শপিং প্ল্যাটফর্ম আমাজনে realme P4x 5G ফোনের দামে 2,000 টাকার চেয়েও বেশি ডিসকাউন্ট জারি করা হয়েছে। সম্প্রতি এই ফোনের 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম বেড়ে 17,999 টাকা হয়ে গিয়েছিল। বর্তমানে এই ফোনটি মাত্র 15,286 টাকা দামে সেল করা হচ্ছে। এটি এই ফোনের রিয়েল সেলিং প্রাইস এবং এই ডিসকাউন্ট উপভোগের জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড প্রয়োজন হবে না।
হিসাব করলে দেখা যায় realme P4x 5G ফোনটি 2700 টাকার চেয়েও কম দামে (17999-15286=2713) কেনা যাবে। 15 হাজার টাকার চেয়ে কম দামে 5G স্মার্টফোন কেনার জন্য এখানে ক্লিক করুন
realme P4x 5G ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির হাই রিফ্রেশ রেট উল্লেখযোগ্য হলেও, ব্রাইটনেস কিছুটা বেশি হলে ভালো হত।
প্রসেসিঙের জন্য realme P4x 5G ফোনে MediaTek Dimensity 7400 Ultra চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 974831 আনটুটু স্কোর পেয়েছে। হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং স্টেবল পারফরমেন্সের জন্য এতে 5300mm² VC Frostcore কুলিং সিস্টেম রয়েছে।
realme P4x 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য realme P4x 5G ফোনে 7000mAh Titan Battery দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই সিরিজের P4 এবং P4 Pro ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে realme P4x 5G ফোনটি 17 ঘন্টা, 38 মিনিট পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি বাইপাস চার্জিং সাপোর্ট করে।
এই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত Nothing Phone 3a Lite এবং Moto G67 Power ফোনগুলিও বেশ উল্লেখযোগ্য অপশন। কিছু দিন আগে লঞ্চ হওয়া realme C85 5G ফোনটি IP69 Pro রেটিঙের দৌলতে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও এই বাজেটের Redmi 15 এবং Lava Play Ultra ফোনগুলিও সেরা বিকল্প।
