Home খবর লিক হল Honor X80i স্মার্টফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন, প্রকাশ্যে এল 7000mAh ব্যাটারি, 6500nits ডিসপ্লে এবং 108MP ক্যামেরা ডিটেইলস

লিক হল Honor X80i স্মার্টফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন, প্রকাশ্যে এল 7000mAh ব্যাটারি, 6500nits ডিসপ্লে এবং 108MP ক্যামেরা ডিটেইলস

সম্প্রতি Honor তাদের Honor 600 Lite 5G ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি লঞ্চের পাশাপাশি টেনা সার্টিফিকেশন সাইটে কোম্পানির Honor X80i ফোনটি লিস্টেড হয়েছিল। এবার এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই আপকামিং 5G ফোনটির রিয়েল ফটো ইন্টারনেটে লিক হয়ে গেছে, এর ফলে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। আপকামিং ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসার জন্য মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি অফিসিয়ালি পেশ করা হবে।

Honor X80i 5G ফোনটিতে iPhone 17 এর মতো ‘পিল শেপের’ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে ফ্ল্যাট বেজল লেস স্ক্রিন দেওয়া হয়েছে এবং এটির কোণা রাউন্ডেড। ফোনটির ডানদিকের ফ্রেমে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Honor X80i 5G ফোনটির থিকনেস মাত্র 7.34mm এবং ওজন মাত্র 185 গ্রাম হবে। এই ফোনটি মেটাল ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor X80i 5G ফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.6গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7100 প্রসেসর সহ লঞ্চ করা হবে। চীনের বাজারে ফোনটি 12GB RAM এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে।

Honor X80i 5G ফোনটিতে 6.6-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। এই আপকামিং Honor ফোনটি 6,500nits পীক ব্রাইটনেস সহ লঞ্চ করা হতে পারে। এই ব্রাইটনেস লেভেল অনেকটাই বেশি। এর ফলে তীব্র রোদে ফোনের স্ক্রিন সহজেই উপভোগ করা যাবে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor X80i 5G ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য Honor X80i 5G ফোনটি 108MP ডুয়েল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। একইভাবে ফ্রন্টে 16MP সেন্সর থাকতে পারে।

জানিয়ে রাখি Honor X70i ফোনটিতে MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 3500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 108 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Honor X70i ফোনটিতে 35W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে।