Home খবর লঞ্চ হল 7,000mAh Battery সহ ভারতের প্রথম স্মার্টফোন, দাম মাত্র 9 হাজার টাকার চেয়েও কম

লঞ্চ হল 7,000mAh Battery সহ ভারতের প্রথম স্মার্টফোন, দাম মাত্র 9 হাজার টাকার চেয়েও কম

Highlights

কম বাজেটে সুন্দর স্মার্টফোন লঞ্চ করে জনপ্রিয় হয়ে ওঠা টেক কোম্পানি আইটেল ভারতে নতুন স্মার্টফোন itel P40+ লঞ্চ করেছে। আইটেল পি40 প্লাস ফোনটি ভারতের মার্কেটে প্রথম মাত্র 9 জাকার টাকারও কম দামে 7,000 এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। নিচে এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 1 আগস্ট ভারতে লঞ্চ হবে Redmi 12, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

itel P40+ এর দাম

কোম্পানির পক্ষ থেকে আইটেল পি40 প্লাস ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ একটি মাত্র মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। মাত্র 8,099 টাকার বিনিময়ে itel P40+ ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে Force Black এবং Ice Cyan কালারে সেল করা হবে। আজ অর্থাৎ 14 জুলাই থেকে এই ফোনটির সেল শুরু হবে এবং মাত্র 499 টাকার বিনিময়ে এই ফোনটি বুক করা যাবে। তবে আমাজন ইন্ডিয়া প্রাইম ডে সেল 2023 এর পর ফোনটির দাম বাড়ানো হতে পারে।

itel P40+ এর স্পেসিফিকেশন

স্ক্রিন: আইটেল পি40 প্লাস ফোনটিতে 720 x 1640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল কাটআউট সহ এই ডিসপ্লে আইপিএস প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। আরও পড়ুন: 29 আগস্ট লঞ্চ হতে পারে OnePlus এর নতুন ফোল্ডেবল স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

প্রসেসর: itel P40+ ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি অক্টাকোর প্রসেসরে কাজ করে। এতে 4GB virtual RAM যোগ করা হয়েছে ফলে ফোনটির ইন্টারনাল 4GB RAM এর সঙ্গে যুক্ত হয়ে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই রিলিজ হতে চলেছে এইসব হিন্দি সিনেমা, দেখে নিন তালিকা

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে। এত বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 18 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই দিতে সক্ষম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন