Samsung আজকে টেক মঞ্চে নিজের টেকনোলজির প্রদর্শন করে নতুন ট্যাবলেট পেশ করেছে। এই ডিভাইসটিকে Samsung Galaxy Tab A8 নামের সাথে বাজারে আনা হয়েছে। এই ডিভাইসটি 4GB RAM, 128GB internal storage এবং 7,040mAh Battery সহ 10.5-inch এর লার্জ সাপোর্ট করে। স্যামসাং এর ট্যাবলেটটিকে LTE এবং Wi-Fi দুটি মডেলেই আনা হয়েছে, যা অসাধারণ লুক সহ এডভান্স ফিচার সাপোর্ট করে। চলুন জেনে নেওয়া যাক স্যামসাং এর এই নতুন ট্যাবলেটের বৈশিষ্ট্য।
আরও পড়ুন: ডুয়েল ডিসপ্লে এবং Snapdragon 888 চিপসেটসহ লঞ্চ হল Oppo Find N, জেনে নিন এর দাম এবং ফিচার
Samsung Galaxy Tab A8 এর স্পেসিফিকেশন্স
স্যামসাং নিজের নতুন গ্যালাক্সি ট্যাব এ8 টিকে 16:10 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে, যা 1920 × 1200 পিক্সেল রেজল্যুশনের 10.5 ইঞ্চির বড়ো ডব্লিউইউএক্সজিএ ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি টিএফটি প্যানেলে তৈরি যার চারদিকে রাউন্ড এজ বেজলসের বডি পার্ট দেওয়া হয়েছে। ট্যাবের হরিজোন্টাল পজিশনে উপরের দিকে সেল্ফি ক্যামেরা দেওয়া আছে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ8 এর ডায়মেনশান 246.8 × 161.9 × 6.9 মিমি এবং ওজন 508 গ্রাম আর স্ক্রিন-টু-বডি রেশিও 80 শতাংশ।
Samsung Galaxy Tab A8 ট্যাবটিকে কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 11 ওএসে লঞ্চ করা হয়েছে যা 2 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরে রান করে। এই ট্যাবলেটটি আলাদা-আলাদা মার্কেটে ডিফারেন্ট চিপসেটে রান করবে, যার মধ্যে একটি এক্সোনাস ভার্সনও দেখা যাবে। গ্লোবাল মঞ্চে এই ট্যাবলেটটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ভেরিয়েন্ট গুলি হলো 3 জিবি র্যাম + 32 জিবি স্টোরেজ, 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ। সমস্ত ভেরিয়েন্টের মেমোরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
আরও পড়ুন: WhatsApp নিয়ে এল আরও একটি অসাধারণ ফিচার, এই পদ্ধতি অবলম্বন করে করুন ব্যবহার
ফোটোগ্রাফি সেগ্মেন্টের কথা বলা হলে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ8 এর ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া এবং সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ডিভাইসটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। এই ট্যাবলেটটি 3.5 মিমি জ্যাক সহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য 15 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 7,040 এমএএইচের বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে। স্যামসাং এই ট্যাবটিকে Gray, Silver, Pink Gold কালারে পেশ করেছে, যা আগামী দিনে সেলের জন্য উপলব্ধ হবে।
Samsung Galaxy Tab A8 ট্যাবটি ইন্ডিয়ান মার্কেটে কবে থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে এবং এর দাম কত হবে সেই সম্পর্কিত তথ্য এখনো জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
