7200mAh ব্যাটারি, 8GB RAM এবং 50MP ক্যামেরা সহ vivo Y51 Pro 5G ফোনে পাওয়া যাচ্ছে 2500 টাকা ডিসকাউন্ট

সম্প্রতি ভিভো ভারতের বাজারে তাদের নতুন vivo Y51 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনে 7200mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। 8GB RAM এবং MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর সহ এই ফোনটির দামে বর্তমানে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারে এই vivo 5G ফোনটি 2,500 টাকা কম দামে কেনা যাবে। এই ফোনটির অফার, দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

8GB RAM সহ vivo Y51 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 128GB মেমরি ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছিল 27,999 টাকা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজনে এই ফোনটির দামে 2,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

ভিভো ডট ইন থেকে এই ফোনটি কেনার সময় Kotak, HDFC বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই 2500 টাকা অফার পাওয়া যাবে। অপরদিকে আমাজনে Axis और ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে কোম্পানির পক্ষ থেকে এই অফার দেওয়া হবে। উভয় প্ল্যাটফর্মে ইএম‌আই পেমেন্টের ক্ষেত্রে এই অফার উপভোগ করা যাবে। এটি নো কস্ট ইএম‌আই হিসাবে ধার্য হবে।

vivo Y51 Pro 5G ফোনটির প্রাথমিক দাম 24,999 টাকা হলেও, ডিসকাউন্ট সহ এই ফোনটি 22,499 টাকা এফেক্টিভ প্রাইসে কেনা যাবে। কম দামে এই ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:

vivo / Amazon

vivo Y51 Pro 5G ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1250nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে TUV Rheinland লো লাইট সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না। এর সঙ্গে এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার এবং 400 শতাংশ পর্যন্ত ভলিউম বুস্ট ফিচার রয়েছে।

প্রসেসিঙের জন্য vivo Y51 Pro 5G ফোনে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 9,20,000+ AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 8GB Extended RAM ফিচার যোগ করা হয়েছে, ফলে এই ফোনে মোট16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। ডেটা স্টোর করার জন্য এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

vivo Y51 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 50MP HD ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS), লাইভ ফটো এবং ডুয়েল ভিউয়ের মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি IP68 রেটিং সহ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সাপোর্ট করে। এর ফলে 1.5 মিটার গভীর জলে 30 মিনিট পর্যন্ত ছবি ও ভিডিও তোলা যাবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo Y51 Pro 5G ফোনে 44W FlashCharge সাপোর্টেড 7200mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটির ব্যাটারি দীর্ঘ দিন পর্যন্ত সুন্দর পারফরমেন্সের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফোনটিতে ব্যাটারি হেল্থ অ্যালগরিদম এবং ব্যাটারি লাইফ এক্সটেন্ডরের মতো ফিচার দেওয়া হয়েছে। একবার ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং, প্রায় 15 ঘন্টা পর্যন্ত গেমিং এবং 95 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

vivo Y51 Pro 5G ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে AI Creation, AI Notes, AI Transcript Assist, AI Captions ও Circle to Search এর মতো বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এতে Google Gemini সাপোর্ট রয়েছে, ফলে ইউজাররা সুন্দর AI অ্যাসিস্টেন্স পাবেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here