Home খবর বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত Vivo V29 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল RAM এবং প্রসেসর সম্পর্কিত তথ্য

বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত Vivo V29 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল RAM এবং প্রসেসর সম্পর্কিত তথ্য

ভিভো ভি29 সিরিজের Vivo V29 Lite 5G ফোনটি সম্প্রতি চেক রিপাব্লিকে পেশ করা হয়েছিল। এবার এই সিরিজের ভ্যানিলা মডেল Vivo V29 5G ফোনটি প্রকাশ্যে এসেছে। বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনসহ তালিকাভুক্ত হয়েছে। আরও পড়ুন: 108MP ক্যামেরা এবং 16GB RAM এর ক্ষমতাসহ লঞ্চ হল Infinix Note 30 5G স্মার্টফোন, দাম মাত্র 14,999 টাকা

Vivo V29 5G এর গীকবেঞ্চ লিস্টিং

Vivo V29 5G এর স্পেসিফিকেশন (লিক)

স্ক্রিন: ভিভো ভি29 5জিতে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: Jio এর এইসব রিচার্জ প্ল্যানে পাবেন দৈনিক 2GB ডেটা, জেনে নিন ভ্যালিডিটি এবং অন্যান্য বেনিফিট

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778জি প্লাস অক্টাকোর প্রসেসর যোগ করা হবে বলে জানা গেছে।

রেয়ার ক্যামেরা: এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। আরও পড়ুন: লিক হল OnePlus Nord 3 ফোনের দাম, RAM এবং স্টোরেজ অপশন, জেনে নিন ডিটেইলস

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Vivo V29 5G তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 4500mAh ব্যাটারি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন