Home খবর বারকোড স্ক্যান করে পেমেন্ট করতেই বিপত্তি,ব্যাঙ্ক থেকে উধাও 80000 হাজার টাকা! Second Hand Phone কিনতে নিয়ে ক্ষতির সম্মুখীন গ্রাহক

বারকোড স্ক্যান করে পেমেন্ট করতেই বিপত্তি,ব্যাঙ্ক থেকে উধাও 80000 হাজার টাকা! Second Hand Phone কিনতে নিয়ে ক্ষতির সম্মুখীন গ্রাহক

কিছু কিছু শখ মানুষকে একেবারে ডুবিয়ে দেয়, কারণ মানুষ নিজের শখ পূরণ করতে গিয়ে অনেক সময় ট্র‍্যাপে পড়ে যায়। বর্তমান সময়ে অনেকেরই শখ হল আইফোন বা দামী Android স্মার্টফোন ব্যবহার করা। তবে দামি মোবাইল কিনতে চাইলেও দাম বেশি হওয়ায় অনেকেই সেইসব ফোন কিনতে পারেন না। তবে বাজেট এর মধ্যে শখ পূরণ করার জন্য তাদের কাছে একটি সেরা অপশন হল সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনা। অনলাইন সাইটগুলিতে, এই সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনগুলি আসল দামের থেকে অনেক সস্তায় পাওয়া যায়, যার মধ্যে Apple iPhone এবং Android স্মার্টফোন দুটোই রয়েছে৷

গ্রাহকেরা অনেক আনন্দের সাথে দামী ফোন গুলো সস্তায় কেনেন, কিন্তু অনেকের ক্ষেত্রে কম দামে ফোন পাওয়ার সেই আনন্দ কখনও কখনও বিষাদে পরিণত হয়। মানুষ সস্তার ফাঁদে পা দিয়ে ভুল করে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে যেখানে একজন ব্যক্তিকে 15,000 টাকার একটি ফোন কিনতে গিয়ে 80,000 টাকা হারিয়ে ফেলেন। অনলাইন সাইট থেকে সস্তা ফোন কিনে যে তিনি এভাবে ঠকে যাবেন সেটা হয়তো তিনি স্বপ্নেও কল্পনা করেননি।

অনলাইনে সস্তা মোবাইল কিনতে গিয়ে ঠকে গেলেন এক ব্যক্তি

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার বাহাদুরগড়ে, যেখানে মায়াঙ্ক নামে এক যুবক অনলাইনে সস্তায় মোবাইল কিনতে গিয়ে ঠকে যান। মায়াঙ্কের মতে, তিনি একটি সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি হওয়া অনলাইন সাইটে নিজের জন্য একটি মোবাইল ফোন দেখেছিলেন। সেই ওয়েবসাইটে ফোনটি নতুন মডেলের আসল দামের তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছিল। মায়াঙ্ক এই মডেলটি কিনতে খুব আগ্রহী ছিলেন, তাই তিনি সেই ব্যক্তির সাথে যোগাযোগ করেন, যিনি ওই ফোনের বিজ্ঞাপনটি সেই ওয়েবসাইটে পোস্ট করেছিলেন।

ফোন বিক্রিকারী ব্যক্তির সাথে আলোচনার পরে সেই ফোনটি 15,000 টাকায় কেনার চুক্তি হয়। তারপরে ফোনের ডেলিভারি এবং পেমেন্ট এর জন্য তাদের মধ্যে কথাবার্তা হয় এবং বিক্রেতা মায়াঙ্ককে একটি বারকোড পাঠিয়ে পেমেন্ট করতে বলেন। এই কোডটি হোয়াটসঅ্যাপে মায়াঙ্ককে পাঠানো হয়েছিল, যা স্ক্যান করে পেমেন্ট করতে বলা হয়েছিল। মায়াঙ্ক নামক ওই ব্যক্তি নিজের পছন্দের ফোন কেনার আনন্দে এত উৎসাহী হয়ে যায় যে ওই বিক্রেতার ট্র‍্যাপে পা দিয়ে ফেলে আর কোডটি স্ক্যান করে পেমেন্ট পাঠিয়ে দেয়।

মায়াঙ্ক নামের ওই ব্যক্তি Whatsapp এ পাওয়া সেই কোডটি স্ক্যান করার সাথে সাথেই তার কাছে ব্যাঙ্ক ট্রানজেকশন এর মেসেজ আসতে থাকে। যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয় এবং একের পর এক তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট 80,000 টাকা কেটে নেওয়া হয়। তিনি যে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে মায়াঙ্ক প্রথমে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্লক করে দেন। পরে ওই প্রতারকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এড়িয়ে যান এবং কিছুক্ষণ পর সেই অনলাইন সাইট থেকে ফোন বিক্রেতা ওই ব্যক্তির ফোন নম্বরও মুছে যায়।

এই পুরো ঘটনায় মায়াঙ্ক নামক ওই ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। এখনও পর্যন্ত যদিও তার টাকা উদ্ধার করা হয়নি, তবে এই ধরনের ঘটনা সাধারণ মানুষকে সতর্ক করে যে অনলাইনে কেনাকাটা করার সময় এবং সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় সব কিছু ভালো করে জেনে বুজে তবেই পেমেন্ট করা উচিত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন