আজ থেকে ভাতের বাজারে রিয়েলমির সবচেয়ে নতুন স্মার্টফোনের সেল শুরু হয়েছে। গত সপ্তাহে কোম্পানি তাদের realme 16T 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছিল। আজ থেকে এই ফোনটি সেল করা হচ্ছে। এই রিয়েলমি 5G স্মার্টফোনে 8000mAh ব্যাটারি, 50MP Camera এবং 8GB RAM দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটি ওয়াটারপ্রুফ করার জন্য এতে IP69 Pro রেটিং সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme 16T 5G স্মার্টফোনের দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
realme 16T 5G এর অফার
কোম্পানির পক্ষ থেকে 3000 টাকা ডিসকাউন্ট সহ realme 16T 5G স্মার্টফোনটি সেল করা হচ্ছে। স্মার্টফোন কেনার সময় ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করলে 3000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে সম্পূর্ণ পেমেন্ট করে ফোনটি কিনলে ইউজাররা 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এছাড়া ইউজাররা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং ডেভিট কার্ডের পাশাপাশি UPI এর মাধ্যমে করলে 2 হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।
realme 16T 5G স্মার্টফোনটি 12 মাসের No Cost EMI এর মাধ্যমেও কেনা যাবে। অন্যদিকে নতুন স্মার্টফোন কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 5000 টাকার Exchange Bonus পাওয়া যাবে। যদি সেকেন্ড হ্যান্ড স্মার্টপ্পহন্তি রিয়েলমির হয়, তবে নতুন realme 16T 5G স্মার্টফোনটি কেনার সময় অতিরিক্ত 2000 টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।
realme 16T 5G ফোনের দাম
realme 16T 5G ফোনটি ভারতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 29,999 টাকা রাখা হয়েছে। এই ভেরিয়েন্ট 3,000 টাকা ডিসকাউন্ট সহ 26,999 টাকা দামে কেনা যাবে।
realme 5G ফোনের 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনের দাম যথাক্রমে: 31,999 টাকা এবং 34,999 টাকা হবে। একইসঙ্গে ব্যাঙ্ক অফার সহ ভেরিয়েন্ট দুটি 28,999 টাকা এবং 31,999 টাকা দামে সেল করা হচ্ছে।
এই অফার সহ realme 16T 5G স্মার্টফোনটি 8GB RAM ভেরিয়েন্ট 6GB RAM ভেরিয়েন্টের লঞ্চের দামে পাওয়া যাচ্ছে। একইভাবে ইউজাররা 128GB ভেরিয়েন্টের দামে 256GB স্টোরেজ অপশন কিনতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট সহ রিটেইল স্টোরের মাধ্যমে realme 16T 5G স্মার্টফোনটি সেল করা হচ্ছে। এই নতুন রিয়েলমি 5G স্মার্টফোনটি Aurora Green, Starlight Black ও Starlight Red কালার অপশনে সেল করা হচ্ছে।
realme 16T 5G ফোনের স্পেসিফিকেশন
realme 16T 5G ফোনটি realme UI 7.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য realme 16T 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 6,33,631 AnTuTu Score স্কোর পেয়েছে। অন্যদিকে হেভি পারফরমেন্স এবং গেমিং চলাকালীন ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 5300mm² VC Cooling সিস্টেম রয়েছে।
realme 16T 5G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিশন সাপোর্টেড 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনের স্ক্রিনে পাণ্ডা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য realme 16T 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX852 OIS সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল Monochrome সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য realme 16T ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে 8000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে রিয়েলমি 5G ফোনটি 17 ঘন্টা, 41 মিনিটের PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। realme জানিয়েছে 7-বছর পর্যন্ত ব্যাটারি হেলথ বজায় থাকবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
