যেসব ইউজাররা বড় ব্যাটারি সহ নতুন স্মার্টফোন কম দামে কিনতে চান তাদের জন্য আজ থেকে ভারতে realme Narzo 100x ফোনের সেল শুরু হয়েছে। 8000mAh ব্যাটারি সহ এই ফোনে 140Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 50MP AI ক্যামেরা এবং 14GB Dynamic RAM এর ক্ষমতা উপভোগ করা যাবে। প্রথম সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 2500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সস্তায় এই ফোনটি কোথা থেকে এবং কিভাবে কেনা যাবে সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
realme Narzo 100x ফোনের দাম
realme Narzo 100x 5G ফোনের 4GB RAM + 128GB Storage সহ বেস মডেলের দাম 20,999 টাকা। প্রথম সেলে কোম্পানির পক্ষ থেকে এই মডেলে 2,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে এই মডেলের স্টার্টিং এফেক্টিভ প্রাইস পড়বে 18,499 টাকা। 2,500 টাকা অফারের মধ্যে 2,000 টাকা ডিসকাউন্ট ও 500 টাকা কুপন।
এই ফোনের 6GB RAM মডেলে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেলের লঞ্চ প্রাইস যথাক্রমে 22,999 টাকা এবং 24,999 টাকা। 2500 টাকা অফার সহ এই দুটি মডেল যথাক্রমে 20,499 টাকা এবং 22,499 টাকার বিনিময়ে কেনা যাবে। লক্ষ্য করলে দেখা যাবে ডিসকাউন্ট সহ ফোনটির 6GB RAM + 256GB মডেল পাওয়া যাবে 4GB RAM মডেলের চেয়েও কম দামে।
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজনের মাধ্যমে realme Narzo 100x 5G ফোনটি Flash Orange ও Midnight Black কালার অপশনে সেল করা হচ্ছে। ইউজাররা এই ফোনটি 6 মাসের No Cost EMI এর মাধ্যমেও কিনতে পারবেন। ফোনটির দামে অফার পাওয়ার জন্য কোনো ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন নেই, অর্থাৎ যে কোনো ব্যাক্তি এই অফার উপভোগ করতে পারবেন। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা সস্তায় ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন।
realme Narzo 100x ফোনের স্পেসিফিকেশন
realme Narzo 100x 5G ফোনে 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 140Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিসপ্লেতে ওয়েট হ্যান্ড টাচ ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এই ফোনে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন এবং IP65 রেটিং রয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য realme Narzo 100x ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm Airflow Vapor চেম্বার রয়েছে। এই ফোনে Gemini Live এবং ফটো এডিটিঙের মতো এআই ফিচার দেওয়া হয়েছে।
realme Narzo 100x 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 12 ঘন্টা BGMI গেমপ্লে বা 26 ঘন্টা YouTube প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে, ফলে ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
ফটোগ্রাফির জন্য realme Narzo 100x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং এতে AI Pulse Light দেওয়া হয়েছে। এই মডিউলে 9 ধরনের কালারফুল লাইট যোগ করা হয়েছে, যা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
