Home খবর 8340mAh ব্যাটারি সহ লঞ্চ হল সস্তা Realme Pad X ট্যাবলেট, দাম জেনে হয়ে যাবেন হতভম্ব

8340mAh ব্যাটারি সহ লঞ্চ হল সস্তা Realme Pad X ট্যাবলেট, দাম জেনে হয়ে যাবেন হতভম্ব

মার্কেটে এসে গেলো Realme Pad X ট্যাবলেট। Realme গত বছর ট্যাবলেট বিভাগে প্রবেশ করেছিল। কোম্পানির প্রথম ট্যাবলেট Realme Pad নামে লঞ্চ করা হয়েছিল। এর সাথে কোম্পানি Realme Pad Mini ট্যাবলেট‌ও লঞ্চ করেছে। Realme এখন বাজেট সেগমেন্টে লেটেস্ট Realme Pad X ট্যাবলেট পেশ করেছে। Realme Pad X ট্যাবলেটটিকে Qualcomm Snapdragon 6 সিরিজের প্রসেসর, 2K ডিসপ্লে, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সহ মিড-রেঞ্জ সেগমেন্টে পেশ করা হয়েছে।

Realme Pad X ট্যাবলেটটিকে কোম্পানি স্টাইলাস সাপোর্ট সহ পেশ করেছে। Realme ট্যাবলেটটিকে Realme স্মার্ট স্টাইলাস এবং স্মার্ট কীবোর্ডের সাথে পেশ করা হয়েছে। Realme-এর ট্যাবলেটের পাশাপাশি, কোম্পানি Realme Pad X-এর কেস কভারও লঞ্চ করেছে। এই আর্টিকেলের মাধ্যমে Realme Pad X-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচারস সম্পর্কে জানানো হবে।

Realme Pad X: স্পেসিফিকেশন

Realme Pad X স্মার্টফোনে একটি 11-ইঞ্চি 2K রেজল্যুশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 60Hz, এবং ডিসপ্লেটি একটি LCD প্যানেল। এই ট‍্যাবে একটি হার্ডওয়্যার লেভেল অ্যান্টি ব্লু লাইট বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। ডিসপ্লের আসপেক্ট রেশিও 5:3, রেজল্যুশন 2000 x 1200 পিক্সেল এবং ব্রাইটনেস 450 নিট। Realme Pad X ট্যাবলেটটিকে Octa core Qualcomm Snapdragon 695 5G SoC এর সাথে পেশ করা হয়েছে। এটির ক্লক স্পীড 2.2GHz পর্যন্ত। এর সাথে ট্যাবলেটে গ্রাফিক্সের জন্য Adreno 650 GPU দেওয়া হয়েছে। Realme ট্যাবলেটে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সাথে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ট্যাবলেটের স্টোরেজ 512GB পর্যন্ত বাড়ানো যাবে।

Realme Pad X ট্যাবলেটটি একটি 8,340mAh ব্যাটারি প্যাক এবং 33W ফাস্ট চার্জিং সমর্থন করে। ক্যামেরা বিভাগের কথা বলতে গেলে, এই ট্যাবলেটে একটি 13MP রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর সাথে Realme ট্যাবলেটে একটি 8MP সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। Realme ট্যাবলেটে দেওয়া সেলফি ক্যামেরা 105° ওয়াইড অ্যাঙ্গেল ভিউ এবং পোর্ট্রেট ফিচার সাপোট করে।

Realme-এর এই ট্যাবলেটে স্টাইলাস সাপোর্টও দিয়েছে। Realme স্টাইলাস Realme Pen নামে পরিচিত। এটি 4096 লেভেলের সেন্সিটিভিটি সমর্থন করে। Realme-এর এই ট্যাবলেটটি কোয়াড স্পিকার সেটআপ এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করে। ট্যাবলেটটি 7.1 মিমি মোটা এবং ওজন 499 গ্রাম। এই ট্যাবলেটটি Android 12 এর উপর ভিত্তি করে Realme UI 3.0-এ চলে। এর সাথে ট্যাবে হাই-রেস অডিও সাপোর্ট, টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই এবং ব্লুটুথ সাপোর্ট দেওয়া হয়েছে।

Realme Pad X: দাম এবং উপলব্ধতা

Realme Pad X ট‍্যাবটিকে চীনে 4GB RAM + 64GB স্টোরেজ সহ CNY 1299 (প্রায় 15,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এর সাথে, CNY 1599 (প্রায় 18,400 টাকা) দামে 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের সাথে পেশ করা হয়েছে। এর সাথে, লঞ্চ অফার সেলের সময় এই দুটি ট্যাবকে যথাক্রমে CNY 1199 (প্রায় 13,815 টাকা) এবং CNY 1499 (প্রায় 17,272 টাকা) দামে পেশ করা হয়েছে। ট্যাবলেটটিকে কালো, সবুজ এবং নীল রঙে বাজারে পেশ করা হয়েছে।

Realme পেন, কীবোর্ড এবং কেসের দাম

Realme স্মার্ট স্টাইলাস ট্যাবলেট চুম্বকের মাধ্যমে ট‍্যাবে অ্যাটাচ হয়ে যায়। এর সাথে, এই ট্যাবলেটের কীবোর্ডটি একটি ম‍্যাগ্নেটিকে মেকানিজম সাপোর্ট করে। Realme Smart Stylus-এর দাম CNY 499 (প্রায় 5,700 টাকা)। একই সময়ে, কোম্পানি কি-বোর্ডটিকে CNY 399 (প্রায় 4,600 টাকা) এবং কভার কেসটিকে CNY 99 (প্রায় 1,100 টাকা) দামে পেশ করেছে।