Home খবর 144Hz AMOLED স্ক্রিন, 8GB RAM এবং 5200mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Tecno Spark 40 Pro 5G স্মার্টফোন

144Hz AMOLED স্ক্রিন, 8GB RAM এবং 5200mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Tecno Spark 40 Pro 5G স্মার্টফোন

টেকনো সম্প্রতি ভারতের বাজারে মাত্র 6,999 টাকা দামে তাদের সস্তা Spark Go 2 স্মার্টফোন লঞ্চ করেছে। এই লো বাজেট ফোনটির পর এবার কোম্পানি ভারতে ‘Spark 40’ সিরিজ লঞ্চের প্রস্ততি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে টিপস্টার পারস গুগলানি আপকামিং Tecno Spark 40 Pro ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এই আপকামিং ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Tecno Spark 40 Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

লিক অনুযায়ী Tecno Spark 40 Pro ফোনে এমোলেড প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির স্ক্রিন সাইজ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে লিকে বলা হয়েছে এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

পারফরমেন্স

Tecno Spark 40 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। প্রসেসিঙের জন্য এতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি জি100 আল্টিমেট অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। ফাস্ট প্রসেসিং এক্সপেরিয়েন্সের জন্য এই প্রসেসরে Cortex-A76 কোর রয়েছে।

স্টোরেজ

লিক অনুযায়ী, ভারতে Tecno Spark 40 Pro 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হবে। এই ফোনে RAM Extended টেকনোলজি দেওয়া হবে, যার সাহায্যে এই ফোনে 16GB RAM (8GB + 8GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি 128GB ও 256GB স্টোরেজ অপশনে সেল করা হতে পারে।

ক্যামেরা

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য Tecno Spark 40 Pro ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

ব্যাটারি

Tecno Spark 40 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,200mAh ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে।

Tecno Spark 40 ফোনের স্পেসিফিকেশন (লিক)

মনে করিয়ে দিই কিছু দিন আগে এই একই টিপস্টার Tecno Spark 40 ফোনটির স্পেসিফিকেশনও শেয়ার করেছিলেন। তিনি ফোনটির বক্সের ফটোর সঙ্গে প্রসেসর, RAM, স্টোরেজ ও ব্যাটারি সম্পর্কে জানিয়েছিলেন। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল: