8 জানুয়ারি ভারতের বাজারে POCO তাদের নতুন POCO M8 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির ভ্যানিলা মডেলের সঙ্গে নতুন জেনারেশন শুরু করতে চলেছে, এরপর প্রো বা প্রো + মডেলগুলি পেশ করা হতে পারে। ভারতে লঞ্চের আগেই POCO M8 5G ফোনটি রাশিয়ান রিটেইলার ওয়েবসাইটে সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সহ লিস্টেড হয়েছে। লঞ্চের আগেই POCO M8 5G ফোনের দাম প্রকাশ্যে এসেছে।
রাশিয়ান রিটেইলার ওয়েবসাইটে POCO M8 5G ফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ অপশনে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনের ভ্যানিলা মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট RUB 26,817 দামে দেখা গেছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 30,499 টাকা কাছাকাছি হবে। একইভাবে ফোনের 8GB RAM + 512GB স্টোরেজ অপশন RUB 31,167 অর্থাৎ প্রায় 35,499 টাকা দামে লিস্টেড হয়েছে।
জানিয়ে রাখি ফোনের দাম সেই দেশের ট্যাক্সের উপর নিভর করে রাখা হবে। রাশিয়ান ফোনের ট্যাক্স ভারতের ট্যাক্সের থেকে আলাদা হয়। তাই রাশিয়ান মডেলের তুলনায় ভারতের বাজারে POCO M8 5G ফোনটির দাম কম হবে। ভারতে আপকামিং ফোনটি কত টাকা দামে লঞ্চ করা হবে তা জানার জন্য 2026 সালের 8 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এখনও পর্যন্ত POCO M8 5G ফোনটির বিভিন্ন লিক প্রকাশ্যে এসেছে। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী POCO M8 5G ফোনটি 6 জানুয়ারি ভারতে আসন্ন Redmi Note 15 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। অর্থাৎ এই ফোনগুলির স্পেসিফিকেশন এবং ফিচার একইরকম রাখা হতে পারে।
আগেই রেডমির পক্ষ থেকে জানানো হয়েছে আপকামিং Redmi Note 15 5G ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। একই প্রসেসর সহ POCO M8 5G ফোনটিও পেশ করা হবে। জানিয়ে রাখি এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.8গীগাহার্টস থেকে 2.4গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে POCO M8 5G ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হবে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। অন্যদিকে লিস্টিং অনুযায়ী ফোনটিতে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সরও থাকবে। একইভাবে রিটেইলার ওয়েবসাইটের মাধ্যমে সেলফি ও ভিডিও কলের জন্য POCO M8 5G ফোনটিতে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে জানা গেছে।
লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8 5G ফোনটিতে 5,520mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। একই ব্যাটারি ক্যাপাসিটি রাশিয়ান রিটেইলার ওয়েবসাইটেও দেখা গেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাটারি কিছুটা কম বলে মনে হতে পারে। একইভাবে প্রকাশ্যে আসা লিক অনুযায়ী দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
রাশিয়ান রিটেইলার ওয়েবসাইটের থেকে POCO M8 5G ফোনটি 6.77 ইঞ্চির বড় ডিসপ্লে সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। লিস্টিং অনুযায়ী ফোনটির curved AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনটির থিকনেস 7.35mm এবং ওজন 178 গ্রাম হবে। বর্তমানে POCO M8 5G ফোনটির সঠিক স্পেসিফিকেশন জানার জন্য 8 জানুয়ারি লঞ্চের অপেক্ষা করতে হবে।
