গত মাসে স্যামসাঙ ভারতের বাজারে তাদের Samsung Galaxy M47 5G ফোনটি প্রাথমিক 25,999 টাকা দামে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। আপকামিং ফোনটি Samsung Galaxy M67 নামে লঞ্চ করা হতে পারে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে আসন্ন ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর এবং RAM ডিটেইলস সম্পর্কে জানা গেছে।
Samsung Galaxy M67 ফোনের গীকবেঞ্চ ডিটেইলস
গীকবেঞ্চে Samsung Galaxy M67 ফোনটি Samsung SM-M676K মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানা যায়নি, তবে স্মার্টফোনটির নাম Galaxy M67 হতে পারে। আপকামিং ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1435 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 3744 স্কোর পেয়েছে।
গীকবেঞ্চে Samsung Galaxy M67 5G ফোনটি 8GB RAM সহ লিস্টেড হয়েছিল। সবচেয়ে বড় কথা গীকবেঞ্চ সাইটে ফোনটি Android 17 ওএস সহ দেখা গেছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে নতুন এবং অ্যাডভান্স অপারেটিং সিস্টেম। বাজারে এখনও কোনো স্যামসাঙ স্মার্টফোন Android 17 সহ লঞ্চ করা হয়নি। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে Xclipse 920 GPU দেওয়া হবে বলে জানা গেছে।
Samsung Galaxy M67 5G ফোনটির মাদারবোর্ড সেশনে S5E9925 লেখা রয়েছে। এটি Samsung Exynos 2200 প্রসেসরের কোডনেম বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ফোনে অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে, গীকবেঞ্চে এর বেস ফ্রিকোয়েন্সি 1.82GHz এবং এই মোবাইল সিপিইউ এর টপ ক্লক স্পীড 2.80GHz হবে বলে জানা গেছে। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M67 5G ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy M47 ফোনের দাম এবং স্পেসিফিকেশন
Samsung Galaxy M47 ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম 25,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ সহ টপ ভেরিয়েন্টের দাম 33,999 টাকা রাখা হয়েছে। এই স্যামসাঙ ফোনটি 2.4GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 6 Gen 3 প্রসেসর সহ কাজ করে। এতে ফাস্ট এবং স্মুথ মাল্টিটাস্কিঙের জন্য LPDDR5X RAM রয়েছে।
Samsung Galaxy M47 5G ফোনে 6.7 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP OIS সেন্সর সহ 5MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্টে 12MP Selfie ক্যামেরা রয়েছে। এই ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
