Home খবর 9 হাজার টাকার চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে 8GB RAM সহ 5G Mobile! রয়েছে 128GB স্টোরেজ ও 5,000mAh ব্যাটারি

9 হাজার টাকার চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে 8GB RAM সহ 5G Mobile! রয়েছে 128GB স্টোরেজ ও 5,000mAh ব্যাটারি

যেসব ইউজাররা কম দামে 5G Phone খুঁজছেন, তাদের জন্য 8GB RAM সহ Infinix Hot 50 5G ফোনটি বাজেট রেঞ্জে সেল করা হচ্ছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটি 2,250 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক ডেভিড কার্ডের মাধ্যমে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Hot 50 5G ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।

5জি ফোনের অফার

নোট: শপিং সাইট ফ্লিপকার্টের পক্ষ থেকে এই ফোনটিতে প্যাকেজিং ও অফার হ্যান্ডেলিং চার্জও নেওয়া হচ্ছে। এত যথাক্রমে 59 টাকা এবং 49 টাকা হবে। জানিয়ে রাখি ইএমআইয়ের ক্ষেত্রে ব্যাঙ্ক ইন্টারেস্টও লাগবে। সমস্ত চার্জ সহ 8GB RAM সহ 10,999 টাকা দামের ফোনটি 8,857 টাকা দামে কেনা যাবে। ফোনটি কেনার জন্য এবং এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

Infinix Hot 50 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Infinix Hot 50 5G ফোনে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 93.9% স্ক্রিন টু বডি রেশিও এবং পাঞ্চ হোল কাটআউট রয়েছে। জানিয়ে রাখি এই ফোনের থিকনেস মাত্র 7.8এমএম।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর যোগ করা হয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি আনটুটু স্কোর 434944 পেয়েছে।

স্টোরেজ: Infinix Hot 50 5G ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ সহ দুটি মডেলে পেশ করা হয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত Virtual RAM দেওয়া হয়েছে। যার ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: Infinix Hot 50 5G ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 48MP Sony IMX582 প্রাইমারি এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য LED ফ্ল্যাশ সহ 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি 9 ঘন্টা 46 মিনিট PCMark Battery স্কোর পেয়েছে।