গত মে মাসে ভিভো ভারতের বাজারে তাদের vivo X300 FE 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ এই ফোনে 12GB RAM যোগ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির একটি নতুন ও সস্তা ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনের 8GB RAM মডেল পেশ করা হয়েছে। এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
vivo X300 FE ফোনের দাম
vivo X300 FE ফোনের নতুন ভেরিয়েন্টে 8GB RAM ও 256GB Storage যোগ করা হয়েছে। এই মডেলের দাম রাখা হয়েছে 84,999 টাকা। প্রাথমিক সেলে এই ফোনের দামে 10% ব্যাংক ডিসকাউন্টও দেওয়া হবে। অর্থাৎ 8,500 টাকা ছাড় সহ ফোনটির এই নতুন মডেল 76,499 টাকা দামে কেনা যাবে।
vivo X300 FE 5G ফোনের দামে এই ডিসকাউন্ট পাওয়ার জন্য Axis, HDFC বা SBI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যাবহার করতে হবে। জানিয়ে রাখি এই ফোনের আগের 12GB RAM + 256GB Storage মডেলের দাম 89,999 টাকা এবং 12GB RAM + 512GB Storage টপ মডেলের দাম 99,999 টাকা। এই ফোনটি Urban Olive, Lilac Purple এবং Noir Black কালার অপশনে সেল করা হবে।
vivo X300 FE ফোনের ক্যামেরা
vivo X সিরিজের সমস্ত স্মার্টফোন অসাধারণ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য বেশ জনপ্রিয়। নতুন Vivo X300 FE ফোনেও এই ধারা বজায় রয়েছে। এই ফোনে Zeiss লেন্স ব্যাবহার করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেন্সরটি 90° FOV এবং 0.8x থেকে 2x Seamless Zoom সাপোর্টেড আল্ট্রা-ওয়াইড লেন্স।
Vivo X300 FE স্মার্টফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে Aura Light সহ f/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি Sony IMX921 OIS সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে 3x Optical এবং 100x Digital Zoom সাপোর্টেড 50MP টেলিফটো লেন্স এবং 110° FOV সহ 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সঙ্গে Telephoto Extender Gen 2 কিট পেশ করা হয়েছে, এতে 200mm এর ক্ষমতাসম্পন্ন লেন্স রয়েছে।
vivo X300 FE ফোনের স্পেসিফিকেশন
Vivo X300 FE ফোনে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31-ইঞ্চির কমপ্যাক্ট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 1.5KK AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং, 460ppi পিক্সেল ডেনসিটি এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ভিভো 5G ফোনে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য এতে অতিরিক্ত গ্লাস লেয়ার যোগ করা হয়েছে। এই ফোনটি Aluminium Alloy ফ্রেম দিয়ে তৈরি এবং জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Vivo X300 FE 5G ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। 3nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.32GHz থেকে 3.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 30,00,897 AnTuTu Score পেয়েছে। LPDDR5X Ultra RAM টেকনোলজির দৌলতে এই ফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং পাওয়া যাবে।
Vivo X300 FE 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark battery বেঞ্চমার্ক স্কোর ছিল 16 ঘন্টা 4 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই ফোনটি 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং IR blaster যোগ করা হয়েছে।
