8999 টাকা দামে পাওয়া যাবে 8GB RAM, 50MP Camera এবং 5000mAh Battery সহ ফোন, লঞ্চ হল এই স্মার্টফোন

অল্প খরচে স্মার্টফোন কিনতে চান এমন ইউজারদের জন্য একটি নতুন অপশন বাজারে এসেছে। টেক ব্র্যান্ড টেকনো তাদের ‘স্পার্ক’ সিরিজের পরিধি বাড়িয়ে ভারতে নতুন স্মার্টফোন Tecno Spark 20C লঞ্চ করেছে। এটি 10 হাজার টাকা বাজেটের এই ফোনে 8জিবি র‍্যাম, 50MP ক্যামেরা এবং 000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। টেকনো স্পার্ক 20সি এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Tecno Spark 20C এর দাম

ভারতে টেকনো স্পার্ক 20সি স্মার্টফোনটি 8GB র‍্যাম + 128GB স্টোরেজ সহে পেশ করা হয়েছে। এই লো-বাজেট মোবাইল ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 8,999 টাকা। লঞ্চ অফার হিসাবে কোম্পানি তাদের ফোনটির দামে 1,000 টাকা ডিসকাউন্ট দেবে, ফলে Tecno Spark 20C কেনার জন্য মাত্র 7,999 টাকা খরচ করতে হবে। আগামী 5 মার্চ থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি Gravity Black, Mystery White, Magic Skin Green এবং Alpenglow Gold কালারে সেল করা হবে।

Tecno Spark 20C এর ফটো

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন

স্ক্রিন: টেকনো স্পার্ক 20সি স্মার্টফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সহ 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90 হার্টজ রিফ্রেশরেট, 180 হার্টজ টাচ সেম্পলিং রেট এবং 480 নিট ব্রাইটনেস রয়েছে।

প্রসেসর: টেকনো স্পার্ক 20সি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং হাইওএস 13 সহ পেশ করা হয়েছে। প্রসেসিং এর জন্য এই ফোনে 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসর রয়েছে।

মেমরি: ইন্ডিয়াতে টেকনো স্পার্ক 20সি ফোনটি 8জিবি র‍্যাম সহ লঞ্চ করা হয়েছে। এতে মেমোরি ফিউশন টেকনোলজি রয়েছে, যার ফলে এই ফোনে 8জিবি ভার্চুয়াল র‍্যাম যোগ করা যায়। ভার্চুয়াল র‍্যাম এবং ফিজিক্যাল র‍্যাম যোগ করে এই ফোনে মোট 16জিবি র‍্যামের পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 1টিবি মেমরি কার্ড সাপোর্ট সহ 128জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য টেকনো স্পার্ক 20সি ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এতে f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 20C স্মার্টফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 50 মিনিটের মধ্যে 50% চার্জ হতে পারে।

অন্যান্য: এই টেকনো ফোনটি IPX2 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে ডুয়েল ডিটিএস স্টেরিও স্পিকার, হাইপারইঞ্জিন 2.0, 1টিবি SD কার্ড সাপোর্ট এবং অন্যান্য ফিচারও দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here