3 জানুয়ারি ভারতে লঞ্চ হবে এই সস্তা মোবাইল, থাকবে 8GB RAM এবং 5000mAh ব্যাটারি

ভারতে Tecno Pop 8 ফোনের লঞ্চ সম্পর্কে কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি ভারতে 3 জানুয়ারি 2024 পেশ করা হবে। জানিয়া রাখি এই ফোনটি ভারতের আগেই গত অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের ভারতীয় মডেলে 8GB RAM (4GB+4GB), 64GB স্টোরেজ এবং 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেখা যাবে।

2,40,000 এর বেশি AnTuTu স্কোর

সম্প্রতি আমরা জানতে পেরেছিলাম Tecno POP 8 ফোনটি AnTuTu বেঞ্চমার্কিং সাইটে 2,40,205 স্কোর সহ দেখা গিয়েছিল। ছবি দেখে জানা গেছে এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া এই ফোনের দাম 7,000 টাকার চেয়ে কম হবে।

Tecno POP 8 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: Tecno POP 8 ফোনে 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর। জানিয়ে রাখি এই চিপসেট বিশেষ করে লো বাজেট স্মার্টফোনের জন্য তৈরি করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 ‘গো’ এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে। গো এডিশন থাকার কারণে এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায়, যা কম RAM ও হালকা প্রসেসর ষত্বেও স্মুথ রান করতে পারে। এছাড়া এই চিপসেট কম ইন্টারনেট এবং ব্যাটারি ব্যাবহার করে।
  • স্টোরেজ: এই ফোনে Extended RAM ফিচার রয়েছে। এই ফিচার ব্যাবহার করে ফোনটির 3GB RAM মডেলে অতিরিক্ত 3GB ভার্চুয়াল RAM এবং ফোনের 4GB RAM ভেরিয়েন্টে 4GB ভার্চুয়াল RAM যোগ করা যায়। এর ফলে ফোনটিতে মোট 6GB এবং 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno POP 8 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি চার্জ করার জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে।

নোট: এই ফোনটির গ্লোবাল এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টে একই স্পেসিফিকেশন থাকবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here