Home খবর শুরু হল 9020mAh Battery সহ vivo T5 Pro 5G স্মার্টফোনের সেল, পাওয়া যাবে 3000 টাকা ডিসকাউন্ট

শুরু হল 9020mAh Battery সহ vivo T5 Pro 5G স্মার্টফোনের সেল, পাওয়া যাবে 3000 টাকা ডিসকাউন্ট

আজ থেকে ভারতের বাজারে 9020mAh ব্যাটারি সহ ভিভো ফোনটির সেল শুরু হয়েছে। 21 এপ্রিল থেকে কোম্পানির vivo T5 Pro ফোনটি সেল করা হচ্ছে। এই vivo ফোনটি 12GB RAM এবং Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে বড় ব্যাটারি সহ vivo T5 Pro ফোনটিতে 90W ফাস্ট চার্জিং এবং 32MP Selfie Camera এর মতো অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo T5 Pro 5G ফোনের দাম এবং অফার ডিটেইলস সম্পর্কে।

vivo T5 Pro 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। vivo T5 Pro স্মার্টফোনটির 8GB RAM সহ 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 33,999 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটির টপ ভেরিয়েন্ট 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আগামী 21 এপ্রিল ভারতে vivo T5 Pro 5G ফোনটির সেল শুরু হয়েছে। কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট সহ রিটেইল স্টোর অর্থাৎ ফোনের দোকানের মধ্যে ফোনটি কেনা যাবে। ফোনটির প্রাথমিক সেল হিসাবে কোম্পানির পক্ষ থেকে 3,000 টাকার ডিসকাউন্ট অফার দেওয়া হবে। একইসঙ্গে vivo T5 Pro ফোনটি 26,999 টাকা ইফেক্টিভ প্রাইসে সেল করা হতে পারে।

Vivo ফোনটি কেনার সময় HDFC, SBI বা Axis ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে UPI ট্রানজেকশনের মাধ্যমে ফোনটি কিনলে কোম্পানির পক্ষ থেকে 3,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া ফোনটি কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করলে, 3 হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এই ভিভো ফোনটিতে 6 মাসের নো-কোস্ট ইএমআই উপভোগ করা যাবে। এই ফোনটি Cosmic Black এবং Glacier Blue কালার অপশনে সেল করা হবে।

Vivo T5 Pro স্মার্টফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ব্যাটারি। এই স্মার্টফোনটি 9020এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 37 ঘন্টা পর্যন্ত YouTube video উপভোগ করা যাবে। আমাদের টেস্টে ফোনটি 18 ঘন্টা, 39 মিনিট PC Mark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ভিভো 5জি ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে।

অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W FlashCharge ফিচার দেওয়া হয়েছে। আমাদের টেস্টে vivo T5 Pro স্মার্টফোনটি 20% থেকে 100% ফুল চার্জ হতে 55 মিনিট সময় লেগেছিল। এই নতুন ভিভো স্মার্টফোনটিতে reverse চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে bypass charging ফিচার রয়েছে। হেভি পারফরমেন্সের সময় সরাসরি মাদারবোর্ডে কারেন্ট সাপ্লাই করে। এই ফিচারের জন্য ব্যাটারিতে খুব বেশি চাপ পড়ে না এবং কম হীট হয়।

প্রসেসিঙের জন্য Vivo T5 Pro স্মার্টফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.7GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি AnTuTu Score 11,67,242 পেয়েছে। অন্যদিকে গেমিং চলাকালীন ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য 7000 mm2 Vapor Cooling Chamber যোগ করা হয়েছে।

Vivo T5 Pro স্মার্টফোনটিতে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনের ডিসপ্লে লো ব্লু লাইট এবং ফ্লিকার সার্টিফাইড, এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে। vivo T5 Pro স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo T5 Pro 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য vivo T5 Pro 5G স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। ভিভোর ফোনটি LPDDR4X RAM + UFS3.1 Storage সহ পেশ করা হয়েছে। এতে অ্যান্ড্রয়েড 16 বেস্ড Origin OS 6.0 সহ কাজ করে, এতে 3 জেনারেশন ওএস এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। একইসঙ্গে কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.2 এবং OTG মতো ফিচার যোগ করা হয়েছে।