টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই দেশের টিভি গ্ৰাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে। ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী আগামী 1 মার্চ 2020 থেকে টিভি গ্ৰাহকরা মাসে ট্যাক্স ছাড়া মাত্র 130 টাকার বিনিময়ে কমপক্ষে 200টি ফ্রি টু এয়ার চ্যানেল দেখতে পারবেন। এতদিন গ্ৰাহকরা 130 টাকার বিনিময়ে মাত্র 100টি চ্যানেল দেখতে পেতেন।
আরও পড়ুন: Mi Super Sale এ Redmi K20 Pro এবং Redmi Note 7 Pro সহ আরও কয়েকটি ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়
আবার বদলে যাবে চ্যানেলের দাম
ট্রাইয়ের নির্দেশ মতো আগামী 15 জানুয়ারির আগেই বিভিন্ন কোম্পানিকে তাদের ওয়েবসাইটে নতুন ট্যারিফ আপডেট করতে হবে। 30 জানুয়ারির আগে সমস্ত চ্যানেলের রেট লিস্ট আপডেট করে দেওয়া হবে, যাতে উপভোক্তারা নিজেদের পছন্দের চ্যানেল সহজেই বেছে নিতে পারেন। ট্রাইয়ের এই নতুন নির্দেশে সেই সমস্ত নাগরিক সবচেয়ে বেশি লাভবান হবেন যারা টিভি দেখতে ভালোবাসেন।
ট্রাইয়ের নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কোনো কেবল অপারেটর তাদের গ্ৰাহকদের থেকে ফ্রি চ্যানেলের জন্য মাসে 160 টাকার বেশি দাম নিতে পারবেন না। এমনকি 12 টাকার বেশি দামের সমস্ত টিভি চ্যানেল কোনো বুকের অংশ হবে না। যদি কোনো গ্ৰাহক চান তবে এই চ্যানেলগুলি তিনি নিজের পছন্দ মতো আলাদাভাবে দাম দিয়ে উপভোগ করতে পারবেন। এর আগে গ্ৰাহকদের 12 টাকার বেশি দামের টিভি চ্যানেল জবরদস্তি নিতে হতো।
আরও পড়ুন: 6 জানুয়ারি লঞ্চ হবে Realme 5i, জানা গেল দাম
প্রসঙ্গত মনে করিয়ে দিই, গত বছর অর্থাৎ 2019 সালে ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী সমস্ত কেবল ও ডিটিএইচ সাবস্ক্রাইবাররা নিজের ইচ্ছামত টিভি চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা পেয়েছিলেন। এই নিয়ম কার্যকর হয়ে যাওয়ার পর গ্ৰাহকরা নিজের পছন্দ, চ্যা্যানেলের জনপ্রিয়তা এবং স্থানীয় ভাষার ওপর ভিত্তি করে চ্যানেল বেছে নিতে পারতেন। এর ফলে তাদের শুধুমাত্র সেইসব চ্যানেলের জন্য দাম দিতে হতো যেগুলি তারা দেখতে চান। এই লিস্টে কিডস চ্যানেল, মুভি, নিউজ, এন্টারটেইনমেন্ট, ইনফরমেশন ও স্পোর্টসের সঙ্গে সঙ্গে ভাষার ক্যাটাগরিও ছিল।
প্রসঙ্গত আগে কেবল অপারেটর এবং ডিটিএইচ সার্ভিসের পক্ষ থেকে গ্ৰাহকদের মাসিক প্যাকেজ দেওয়া হতো। এর ফলে কোন চ্যানেলের দাম কত এবং কোন চ্যানেলগুলি বিনামূল্যে পাওয়া যায় সেই সম্পর্কে কোনো তথ্য গ্ৰাহকরা জানতে পারতেন না। কিন্তু এখন আর এমনটা হয় না।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











