কিছু দিন আগে Realme তাদের Realme 6 এবং Realme 6 Pro স্মার্টফোন লঞ্চের মধ্য দিয়ে ভারতে ‘Realme 6’ সিরিজ পেশ করেছে। গোটা দুনিয়ায় এই ফোনদুটি সর্বপ্রথম ভারতেই লঞ্চ করা হয়েছে। সিরিজের প্রথম ফোনে যেখানে সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে অন্যদিকে ফোনটির প্রো মডেলে ডুয়েল পাঞ্চ হোল আছে। বর্তমানে ফোনদুটি ভারতের গন্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য মার্কেটে পৌঁছে গেছে। গত মঙ্গলবার মায়ানমারের মার্কেটে Realme 6 সিরিজ পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানি মায়ানমারে রিয়েলমি 6 বা রিয়েলমি 6 প্রো লঞ্চ করেনি। সেখানে Realme 6i লঞ্চ করা হয়েছে যা এখনও পর্যন্ত অন্যান্য টেক মার্কেটে আসেনি।
আরও পড়ুন: তভে কি আসতে চলেছে POCO F2? নতুন টুইট পোকো ইন্ডিয়ার
লুক
Realme 6 এবং Realme 6 Pro ফোনদুটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হলেও Realme 6i ফোনটি কোম্পানি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটিতে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার তিনদিক সম্পূর্ণভাবে বেজল লেস হলেও নিচের দিকে হালকা চওড়া চিন পার্ট আছে। ডিসপ্লের ওপরেই লিক মাঝ বরাবর ‘ভি’ শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। Realme 6i এর ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক্যাল শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার রাটন ও সিম স্লট দেওয়া হয়েছে এবং বাঁদিকের প্যানেলে পাওয়ার বাটন অবস্থিত। ফোনটির নিচের প্যানেলে স্পীকারের সঙ্গে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
স্পেসিফিকেশন
কোম্পানি তাদের নতুন Realme 6i ফোনটিতে 6.5 মিনিড্রপ নচ ডিসপ্লে যোগ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা আজ পর্যন্ত কোনো ফোন এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়নি। অর্থাৎ Realme 6i ফোনটি এই চিপসেটে রান করা বিশ্বের প্রথম স্মার্টফোন। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এই ফোনে মালী জি52 জিপিইউ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল বিশেষ ডিজাইনযুক্ত Moto Razr, প্রতিযোগিতার মুখে Samsung Galaxy Z Flip
কোম্পানির পক্ষ থেকে Realme 6i ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি আছে। ফোটোগ্রাফির জন্য Realme 6i এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপের প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের। এর সঙ্গে এই সেটআপে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Realme 6i ফোনটি একটি 4জি সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme 6i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
মায়ানমারের মার্কেটে Realme 6i এর 3 জিবি র্যাম ভেরিয়েন্টটি KS. 249,900 (প্রায়13,000 টাকা) দামে পেশ করা হয়েছে। একইভাবে ফোনটির 4 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে KS. 299,900 (প্রায় 15,500 টাকা)।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










