কীভাবে ট্র‍্যাক করবেন Coronavirus এর লাইভ আপডেট? হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে উপদেশ, আপনাদের জন্য র‌ইল সমস্ত ডিটেইলস

আজ দেশের আবাল-বৃদ্ধ-বনিতার মুখে সবচেয়ে বেশি সমালোচিত বিষয় হল Corona। চীনে শুরু হ‌ওয়ার পর আজ এই মহামারি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। COVID-19 এর ভয়ে আজ গোটা দুনিয়া সন্ত্রস্ত হয়ে রয়েছে, এমনকি ভারত‌ও এর কবল থেকে বেঁচে নেই। প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্তে এক বা একাধিক মানুষকে এই ভাইরাসে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। দেশের সরকার এই ভাইরাস প্রতিরোধের উদ্দেশ্যে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে এবং স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছে, তবুও Coronavirus এর প্রকোপ কমার বদলে বেড়েই চলেছে।

আরও পড়ুন: 44 MP সেলফি ক‍্যামেরা ও 8 GB RAM এর সঙ্গে চলে এল OPPO Reno 3, জেনে নিন দাম

Corona এর মতো প্রাণঘাতী অসুখ আটকানোর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের প্রতিটি মানুষকে তাদের নিজের নিজের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ দ্বারা প্রচারিত সতর্কবার্তা মেনে চলা উচিত। আজ আমরা এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সরকার দ্বারা জারি করা বিভিন্ন গাইডলাইন সম্পর্কে আলোচনা করতে চলেছি। এর সঙ্গেই আপনারা আপনাদের ফোন থেকেই করোনা ভাইরাসে সংক্রমিত ব‍্যাক্তিদের লাইভ আপডেট দেখার পদ্ধতি সম্পর্কেও জানতে পারবেন।

প্রথমত, আপনারা সবাই জানেন ভারতেও অন‍্যান‍্য দেশের মতো Coronavirus অত‍্যন্ত দ্রুত গতিতে প্রভাব বিস্তার করছে। আজকের দিনে এই সংখ্যা বেড়ে 223 জন হয়ে গেছে এবং এদের মধ্যে 4 জন তাদের প্রাণ হারিয়েছেন। কিন্তু আসল দুশ্চিন্তার কথা হল এখনও পর্যন্ত গোটা দেশে মাত্র 23 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন অথচ অন‍্যদিকে সংক্রমিত ব‍্যাক্তির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন যে হারে এই সংখ্যা বাড়ছে সেখানে দাঁড়িয়ে আর দুদিন পর এই সংখ্যা কত হবে সেবিষয়েও সঠিকভাবে ধারণা করা অসম্ভব। আপনি যদি এই করোনা ভাইরাসের গুরুত্ব সম্পর্কে বোঝেন বা বুঝতে চান তবে আপনার ভাইরাস আটকানোর পদ্ধতি ও চিকিৎসা সম্পর্কে জানা দরকার।

আরও পড়ুন: Samsung ফ‍্যানদের জন্য সুখবর, এখন অফলাইনেও পাওয়া যাবে Galaxy M30

দেশের সমস্ত নাগরিকদের করোনা ভাইরাসের হাত থেকে বাঁচানোর জন্য এবং এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সরকার ক্রমাগত সতর্কবার্তা ও উপদেশ দিয়ে চলেছে। করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় সম্পর্কে জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আপনি নিজে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার মধ্য দিয়ে এই মহামারির ভয়াবহতা আরও বেড়ে ওঠা আটকাতে পারেন।

(এখানে ক্লিক করুন)

দ্বিতীয়ত, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থা যাতে না নেয় তাই প্রতিটি রাজ‍্য সরকার সংশ্লিষ্ট রাজ‍্যে যথেষ্ট সক্রিয় পদক্ষেপ নিয়েছে। একাধিক রাজ‍্যে স্কুল, কলেজ ও অন‍্যান‍্য প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। যেসব ক্ষেত্রে সম্ভব হয়েছে সেইসব অফিস ও কোম্পানির কর্মচারীদের বাড়িতে থেকে কাজ করতে বলা হচ্ছে। সিনেমা হলের মতো বিভিন্ন স্থান যেখানে জনসমাবেশ বেশি হ‌ওয়ার সম্ভাবনা সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং নাইট লাইফে ব‍্যানড ঘোষণা করা হয়েছে। মুম্বাই ফিল্ম সিটি থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় স্থান সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত পুরীর জগন্নাথ মন্দির, তারাপীঠের কালী মন্দির, বেলুড় মঠসহ বিভিন্ন রাজ‍্যের একাধিক মন্দির সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। বিভিন্ন রাজ‍্যের পর্যটন ব‍্যাবসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অবস্থার গুরুত্ব বুঝে প্রতিদিন সরকার নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। এইসব সিদ্ধান্ত ও ঘোষণা সম্পর্কে জানার জন্য (এখানে ক্লিক করুন)

আরও পড়ুন: 5000 এম‌এএইচ ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে রিয়েলমি লঞ্চ করল সস্তা ফোন Realme 6i

তৃতীয়ত, চীন থেকে শুরু হয়ে করোনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। লক্ষাধিক মানুষ একদিকে যেমন এই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত তেমনই সহস্রাধিক লোক এই ভাইরাসের প্রভাবে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। এই খবরটি লেখার সময় গোটা বিশ্বে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দেখা গেছে 2,59,176 জন যার মধ্যে 10,546 জন প্রাণ হারিয়েছেন। কম বেশি বিভিন্ন দেশ তাদের নিজের নিজের মতো করে এই মহামারির সঙ্গে লড়ে চলেছে। বর্তমানে করোনার প্রভাবে বিশ্বের কোন দেশের কি অবস্থা, কত জন আক্রান্ত, কত জন সুস্থ হয়েছেন ও কত জন মৃত এইসব তথ্য জানতে (এখানে ক্লিক করূন)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here