Corona এর ভয়? সরাসরি Whatsapp এর মাধ্যমে তথ্য দিচ্ছে ভারত সরকার

Coronavirus এর প্রকোপে বর্তমানে গোটা ভারত যথেষ্ট আতঙ্কে ডুবে রয়েছে। দেশের প্রতিটি অংশে কোনো না কোনো নতুন আক্রান্তের কথা শোনা যাচ্ছে। গত কয়েক দিনের মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে দেশের একাধিক শহর লকডাউন করে দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্র সরকারসহ সমস্ত রাজ সরকার করোনা ভাইরাস আটকানোর জন্য বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছে। কয়েক দিন আগে আমরা একটি আর্টিকলে আপনাদের জানিয়েছিলাম কিভাবে বাড়ি বসে আপনার ফোনের মাধ্যমে সরকারের বিভিন্ন গাইডলাইন সম্পর্কে জানতে পারবেন। চলুন আজকে জেনে নেওয়া যাক কিভাবে কোনো ওয়েবসাইটে না গিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারত সরকার ও WHO এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন: কীভাবে ট্র‍্যাক করবেন Coronavirus এর লাইভ আপডেট? হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে উপদেশ, আপনাদের জন্য র‌ইল সমস্ত ডিটেইলস

ভারত সরকারের WhatsApp Number

ভারত সরকার বর্তমানে প্রতিদিন একের পর এক নতুন ঘোষণা করে চলেছে। প্রত‍্যেক ব‍্যাক্তিকে COVID-19 অর্থাৎ Corona Virus সম্পর্কে সজাগ করার জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নাম্বার জারি করা হয়েছে। এই নাম্বারটি হল +919013151515

ভারত সরকার করোনা ভাইরাস সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য প্রচার করার জন্য এই নাম্বারটি জারি করেছে। এই নাম্বারটি ব‍্যবহার করার জন্য আগে নাম্বারটি নিজের ফোনে সেভ করে নিন। ফোনে নাম্বারটি সেভ করলেই হোয়াটসঅ্যাপের কনট‍্যাক্ট লিস্টে ‘9013151515’ নাম্বারটি চলে আসবে।

আরও পড়ুন: লঞ্চ হল Motorola এর সস্তা ফোন Moto E6s, এতে আছে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও 6 ইঞ্চির চেয়েও বড় ডিসপ্লে

এই নাম্বারে সামান্য ‘Hi’ লিখে পাঠাতে হবে। ম‍্যাসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে রিপ্লাই চলে আসবে। ম‍্যাসেজের মাধ্যমে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ, এর থেকে বাঁচার উপায় ও সংক্রমণ আটকানোর উপায় সম্পর্কে বলা হবে। এছাড়াও এই নাম্বারে চ‍্যাট করে আপনারা সরাসরি AIIMS (All India Institute of Medical Sciences) এর ডাইরেক্টরদের থেকে উপদেশ পেতে পারেন।

আমরা আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি এই খবর ও এই নাম্বারটি যত বেশি পরিমাণে সম্ভব শেয়ার করুন যাতে আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও অন‍্যান‍্য কাছের মানুষরা সঠিক সময়ে প্রয়োজনীয় সঠিক তথ্য পেতে পারেন। এই মুহুর্তে দাঁড়িয়ে সঠিক তথ্য এবং নিজেদের সুরক্ষিত রাখাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ।

আরও পড়ুন: 44 MP সেলফি ক‍্যামেরা ও 8 GB RAM এর সঙ্গে চলে এল OPPO Reno 3, জেনে নিন দাম

WHO এর জারি করা WhatsApp Number

গোটা বিশ্বের এই মুহুর্তে সবচেয়ে বড় আতঙ্কের জন্য WHO অর্থাৎ ওয়ার্ল্ড হোল্থ অর্গানাইজেশন‌ও তাদের পক্ষ থেকে একটি হোয়াটস‌অ্যাপ নাম্বার জারি করেছে। এই নাম্বারটি হল ‘+41798931892’। ভারত সরকারের পক্ষ থেকে জারি করা নাম্বারটির মতোই এই নাম্বারেও ‘Hi’ লিখে পাঠালেই সঙ্গে সঙ্গে রিপ্লাই পাওয়া যাবে।

প্রসঙ্গত WHO এর পক্ষ থেকে উত্তরে করোনা সম্পর্কিত 8টি আলাদা আলাদা অপশন দেওয়া হবে। এই অপশনগুলির মধ্যে থেকে যে বিষয়ে আপনি তথ্য জানতে চান সেই অপশনটি বেছে নিতে পারবেন। এই নাম্বারে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় ও লেটেস্ট আপডেটের সঙ্গে সঙ্গে আগামী দিনের করণীয় সম্পর্কে প্রশ্ন‌ও জিজ্ঞাসা করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here