বর্তমানে গোটা দেশের লকডাউনের পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএসএনএল ও এয়ারটেলের পর রিলায়েন্স তাদের জিওফোন গ্ৰাহকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আসলে কোম্পানি তাদের JioPhone ইউজারদের জন্য একটি বিশেষ প্ল্যান পেশ করেছে। এই অফার অনুযায়ী জিওফোন গ্ৰাহকদের ভ্যালিডিটি শেষ হয়ে গেলেও তাদের ইনকামিং কল আসতে থাকবে।
আরও পড়ুন: Jio ইউজারদের জন্য এল নতুন সারপ্রাইজ প্যাক, প্রতিদিন পাওয়া যাবে 2 জিবি ডেটা ফ্রি
আরও আছে, ইউজারদের 17 এপ্রিল, 2020 পর্যন্ত কলিঙের জন্য 100 মিনিট টকটাইম এবং 100টি ফ্রি এসএমএস দেওয়া হবে। এছাড়াও সমস্ত জিওফোন ইউজারদের বর্তমান প্ল্যানের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরেও তাদের ইনকামিং কল আসতে থাকবে। জিওর এই নতুন পদক্ষেপে সেইসব গ্ৰাহকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন যাদের প্ল্যানের ভ্যালিডিটি আগামী কয়েক দিনের মধ্যে শেষ হতে চলেছে।
প্রসঙ্গত জানিয়ে রাগি রিলায়েন্স জিও কয়েক দিন আগে ATM এর সাহায্যে রিচার্জ করার সুবিধা ঘোষণা করেছিল। গ্ৰাহকদের এই বিশেষ সুবিধা দেওয়ার জন্য কোম্পানি 9টি ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে। করোনা ভাইরাসের প্রকোপে দেশে লকডাউন জারি করায় কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। ইউজারদের বর্তমানে ফোন রিচার্জ করানোর ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার সঙ্গে মোকাবিলা করার জন্যই এই প্রচেষ্টা। এছাড়াও জিও উপভোক্তারা কল, এসএমএস এবং ইউপিআইয়ের সাহায্যেও রিচার্জ করতে পারবেন।
আরও পড়ুন: ট্রিপল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy M11, জেনে নিন এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে
এই ধরনের পদক্ষেপ এর আগেই বিএসএনএল ও এয়ারটেল গ্ৰহণ করেছে। জানিয়ে রাখি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পিএম কেয়ার্স ফান্ডে 500 কোটি টাকা দেওয়ার ঘোষণা করা হয়। এছাড়া কোম্পানি আগামী 10 দিন পর্যন্ত 5 লক্ষ মানুষকে খাবার দেবে বলেও জানায়। লকডাউনের জন্যই কোম্পানি মোট 50 লক্ষ লোককে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে।
রিলায়েন্স কিছু দিন আগে তাদের কিছু গ্ৰাহকদের জন্য উপহারস্বরূপ JIO DATA PACK পেশ করে। এই প্যাক অবশ্য 1 এপ্রিল অর্থাৎ আজ শেষ হয়ে যাচ্ছে। কোম্পানির এই প্ল্যান সেইসব গ্ৰাহকদের জন্য যথেষ্ট উপযোগী হয়েছে যারা বর্তমানে বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন। জানিয়ে দিই এই প্যাকের জন্য আলাদাভাবে কোনো রিচার্জ করাতে হয়নি। গত বছর অর্থাৎ 2019 সালের নভেম্বর মাসে চীনের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। আজকের দিনে দাঁড়িয়ে চীনের সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 24 মার্চ থেকে গোটা দেশে 21 দিনের লকডাউনের সিদ্ধান্ত নেন। অর্থাৎ আগামী 14 এপ্রিল পর্যন্ত গোটা ভারতে লকডাউন কার্যকর থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











