গত এপ্রিল মাসে OnePlus ভারতে তাদের ‘ওয়ানপ্লাস 8’ সিরিজ লঞ্চের মধ্য দিয়ে OnePlus 8 এবং 8 Pro ফোনদুটি পেশ করেছিল। ভারতে লঞ্চের কয়েক দিন পর থেকেই ফোনদুটির প্রিবুকিং শুরু হয়ে যায় এবং গত 11 মে ফোনদুটির প্রথম সেল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস ও লকডাউনের প্রভাবে কোম্পানি সেল ডেট পিছিয়ে 29 মে নিয়ে যায়। কিন্তু এবার কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়েছে তাদের OnePlus 8 এবং 8 Pro ফোনদুটির সেল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল।
ওয়ানপ্লাস 8 সিরিজের ওপেন সেল স্থগিত রেখে কোম্পানি জানিয়েছে আপাতত কোম্পানি তাদের নতুন স্মার্টফোন সিরিজের ফোন সেল করবে না। লকডাউনের জন্য কোম্পানির স্মার্টফোনের প্রোডাকশনের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়েছে এবং এবার কোম্পানি তাদের ফোনের সেলের জন্য নতুন পরিকল্পনা বানাবে। OnePlus 8 এবং ObePlus 8 Pro ফোনদুটি এবার কবে ওপেন সেলের মাধ্যমে বিক্রি করা হবে সেই বিষয়ে কোম্পানি কোনো তথ্য জানায়নি। কিন্তু আগামীকাল দুপুর 12টার সময় OnePlus 8 5G এর কিছু ইউনিট স্পেশাল সেলের মাধ্যমে বেচা হবে।
দাম
কোম্পানির পক্ষ থেকে ওয়ানপ্লাস 8 সিরিজের OnePlus 8 এর তিনটি এবং OnePlus 8 Pro এর দুটি করে ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনদুটির একটি ভেরিয়েন্টে 8 জিবি র্যাম দেওয়া হয়েছে এবং এর সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। একইভাবে কোম্পানি ফোনদুটির বড় ভেরিয়েন্টে 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি মেমরি যোগ করেছে। তবে OnePlus 8 এর সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি আছে। OnePlus 8 Pro তে LPDDRS RAM ও UFS 3.0 স্টোরেজ টেকনিক দেওয়া হয়েছে।
OnePlus 8 Pro এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 54,999 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 12 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টটি 59,999 টাকা দামে সেল করার কথা ছিল।
OnePlus 8 ফোনটির সবচেয়ে ছোট ভেরিয়েন্ট অর্থাৎ 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 41,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 44,999 টাকা এবং 12 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 49,999 টাকা রাখা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










