Samsung গত জুন মাসে ভারতীয় বাজারে তাদের ‘গ্যালাক্সি এ’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Samsung Galaxy A31 ফোনটি লঞ্চ করেছিল। 6 জিবি র্যাম ও 5,000 এমএএইচ ব্যাটারীযুক্ত এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে মাত্র 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা এর ফিচার ও স্পেসিফিকেশনের দৌলতে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। এই ফোনটি জনপ্রিয়তা ও চাহিদা দেখে কোম্পানি তাদের ফ্যানদের জন্য নিয়ে এল এক বিশেষ উপহার। ফোনটি লঞ্চের মাত্র এক মাসের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম 1,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে।
কোম্পানি তাদের Samsung Galaxy A31 ফোনটির দাম 1,000 টাকা কমিয়েছে। এই ফোনটি ভারতে 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল কিন্তু এখন ফোনটি 1,000 টাকা কম দামে বেচা হচ্ছে। এই প্রাইস কাট পাকাপাকি ভাবে করা হল নাকি সাময়িক অফার সেবিষয়ে কোম্পানি কিছু জানায়নি। তবে স্যামসাং ফোন প্রেমীদের জন্য Samsung Galaxy A31 ফোনটি কেনার এটি একটি সুবর্ণ সুযোগ। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া আমাজন ও ফ্লিপকার্ট থেকেও ফোনটি এখন 20,999 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে।
Samsung Galaxy A31
Samsung Galaxy A31 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 73.1 × 159.3 × 8.6 এমএম এবং ওজন 185 গ্ৰাম। কোম্পানি তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করেছে এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য গ্লাস কোটিঙও ব্যবহার করা হয়েছে।
Samsung Galaxy A31 ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেকের হেলিও পি65 চিপসেটে রান করে। ভারতীয় মার্কেটে ফোনটি 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A31 এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারেরই ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A31 এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
Samsung Galaxy A31 ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A31 এ 15 ওয়াট কুইক চার্জ সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি ভারতে ব্লু, হোয়াইট ও ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল যা এখন মাত্র 20,999 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










