ভারতীয় সেনাবাহিনী তাদের সেনা এবং অফিসারদের জন্য Facebook, Instagram, Truecaller ও PUBG সহ মোট 89টি অ্যাপ ব্যানড করে দিয়েছে। এই লিস্টে টিকটক, শেয়ারইট, ক্যামস্ক্যানার সহ সেইসব 59টি অ্যাপ্লিকেশনও আছে যেগুলি ভারত সরকারের পক্ষ থেকে কিছু দিন আগেই ব্যানড করা হয়েছে। কিছু রিপোর্টের তথ্য অনুযায়ী সেনাবাহিনীর এই পদক্ষেপে সেনার তথ্য ফাঁস হওয়া আটকানো যাবে। সেনার পক্ষ থেকে ইন্ডিয়ান আর্মির 13 লক্ষ সৈনিক এবং অফিসারদের ফোন থেকে আগামী 15 জুলাইয়ের মধ্যে এই অ্যাপগুলি আনইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এইসব অ্যাপগুলি যে শুধুমাত্র সেনাবাহিনীর সাইবার ক্ষেত্রের জন্য দুশ্চিন্তার কারণ তা কিন্তু নয়। এই অ্যাপগুলি বাস্তব জীবনেও যথেষ্ট সমস্যা সৃষ্টি করতে পারে। কয়েক দিন আগে ভারত সরকার 59টি চীনা অ্যাপ ব্যানড করেছিল। তবে এবার সেনাবাহিনীর পেশ করা অ্যাপের লিস্ট আরও বড় এবং এই লিস্টে জনপ্রিয় অ্যাপ ফেসবুক, ইন্স্টাগ্ৰামসহ ডেটিং অ্যাপ টিন্ডার পর্যন্ত আছে।
এই প্রথম সেনার পক্ষ থেকে এই ধরনের আদেশ জারি করা হল, এমন কিন্তু নয়। গত বছর ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত অফিসার ও সেনাদের অফিসিয়াল কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে বারণ করা হয়। একইভাবে ভারতীয় নৌবাহিনীর সমস্ত কর্মচারীদের ফেসবুক ব্যবহার করতে এবং ডকইয়ার্ডে স্মার্টফোন ব্যবহার করতে বারণ করেছে।
ব্যানড হওয়া অ্যাপের লিস্টে TikTok, BigoLive এবং WeChat এর সঙ্গে TrueCaller, Zoom ও Vigo Video এর নাম আছে। ভারতীয় সেনাদের Tinder, Bumble, Happn, TrulyMadly, Aisle, Coffee Meets Bagel, Couch Surfing এবং ভিডিও স্ট্রীমিং অ্যাপ যেমন Zoom, LiveMe, Vmate এবং Uplive অ্যাপও ডিলিট করতে বলা হয়েছে। এছাড়া এখন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা তাদের ফোনে PUBG আর খেলতে পারবে না। চলুন জেনে নেওয়া যাক এই ব্যানড হওয়া অ্যাপের লিস্ট সম্পর্কে।
Indian Army -এর ব্যানড করা অ্যাপের লিস্ট:
- Kik
- ooVoo
- Nimbuzz
- Helo
- Qzone
- Share Chat
- Viber
- Line
- IMO
- Snow
- To Tok
- Hike
- TikTok
- Likee
- Samosa
- Kwali
- Shareit
- Zender
- Zapya
- UC Browser
- UC Browser mini
- LiveMe
- Bigo Live
- Zoom
- Fast Flim
- Vmate
- Uplive
- Vigo Video
- CamScanner
- Beauty Plus
- True Caller
- PUBG
- NONO Live
- Clash of Kings
- All Tencent gaming apps
- Mobile Legends
- Club Factory
- AliExpress
- Chinabrands
- Gearbest
- Banggood
- MinilnTheBox
- TinyDeal
- Dhhgate
- LightinTheBox
- DX
- EricDress
- Zaful
- Tbdress
- Mobility
- Rosegal
- Shein
- Romwe
- Tinder
- TrulyMadly
- Happn
- Aisle
- Coffee Meets Bagel
- Woo
- OkCupid
- Hinge
- Badoo
- Azar
- Bumble
- Tantan
- Elite Singles
- Tagged
- Couch Surfing
- 360 Security
- Baidu
- Ello Snapchat
- News Log
- Daily hunt
- Pratilipi
- Heal of Y
- POPXO
- Vokal
- Hungama
- Songs.pk
- Yelp
- Tumblr
- FriendsFeed
- Private Blogs











