Reliance Jio নিয়ে এল এক নতুন প্ল্যান, যার ফলে গ্ৰাহকরা পুরো পাঁচ মাস পর্যন্ত বিনামূল্যে ডেটা পাবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে কোম্পানি এই বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফার অনুযায়ী JioFi 4G ওয়ারলেস হটস্পট কিনলে ইউজাররা পাঁচ মাস পর্যন্ত ফ্রি ডেটা ও ফ্রিতে জিও টু জিও কল করতে পারবেন। কিন্তু এই অফার উপভোগ করার জন্য গ্ৰাহকদের আগে JioFi এর বর্তমান প্ল্যানের মধ্যে যে কোনো একটি অ্যাক্টিভেট করতে হবে।
জিওফাইয়ের দাম 1,999 টাকা। রিলায়েন্স ডিজিটাল স্টোর ও জিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে JioFi Hotspot কেনা যায়। জিওফাই কেনার পর ইউজারদের জিও সিম কিনে অ্যাক্টিভেট করাতে হবে। জিওফাই ডিভাইসে অ্যাক্টিভ জিও সিম ভরার এক ঘন্টার মধ্যে গ্ৰাহকের বাছাই করা প্ল্যান চালু হয়ে যাবে।
জিওফাইয়ের ব্যবহৃত পোস্টপেইড সিমে ইউজারদের কমপক্ষে 199 টাকার রিচার্জ করাতে হবে। এই প্ল্যানে ইউজারদের কোনো দৈনিক লিমিট ছাড়াই ইন্টারনেট ডেটা দেওয়া হয়। আবার জিওফাই থেকে ইন্টারন্যাশানাল কলের জন্য 50 পয়সা প্রতি মিনিটের দরে চার্জ করা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি জিও মাত্র 90 মিনিটের মধ্যে বাড়িতে জিওফাই ডেলিভারি করার প্রতিশ্রুতি দেয়।
রিপোর্টের বক্তব্য অনুযায়ী এই পরিবর্তন কয়েক দিন আগে ঘটেছে। কোম্পানি তাদের 501 টাকা দামের আইএসডি রিচার্জ ভাউচারের সঙ্গে সঙ্গে 1,101 টাকা এবং 1,201 টাকা দামের আইআর প্যাকের সুযোগ সুবিধার ক্ষেত্রে পরিবর্তন করেছে। নতুন পরিবর্তিত প্ল্যান জিওর ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এছাড়া কোম্পানির 575 টাকা, 2,875 টাকা এবং 5,751 টাকা দামের আনলিমিটেড আইআর প্যাকের ক্ষেত্রে কোনো পরিবর্তন করেনি।
প্রসঙ্গত কয়েক দিন আগে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) জুলাই 2020 এর ডেটা জারি করেছে। এই ডেটা অনুযায়ী রিলায়েন্স জিওর জুলাই মাসের 4জি ডাউনলোড স্পীড গত জুন মাসের মতোই ছিল। এই দুই মাসে রিলায়েন্স জিওর 4জি ডাউনলোড স্পীডে কোনো পরিবর্তন হয়নি। এখনও পর্যন্ত কোম্পানি এই 16.5 এমবিপিএস স্পীডের সঙ্গে সবচেয়ে এগিয়ে আছে। এছাড়া ভোডাফোনের জুলাই মাসে 4জি ডাউনলোড স্পীড ছিল 8.3 এমবিপিএস এবং এয়ারটেলের ক্ষেত্রে এই স্পীড ছিল 7.3 এমবিপিএস।











