Realme আজ ভারতীয় বাজারে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে এক সঙ্গে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুটি ফোন কোম্পানির বাজেট ক্যাটাগরির ‘সি’ সিরিজে Realme C12 এবং Realme C15 নামে পেশ করা হয়েছে। আগামী 24 আগস্ট থেকে ফোনদুটি ভারতে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।
6,000 এমএএইচ ব্যাটারী
কোম্পানির নতুন Realme C12 এবং Realme C15 ফোনদুটর সবচেয়ে বড় বিশেষত্ব এদের শক্তিশালী ব্যাটারী। এই দুটি ফোনেই 6,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। এর মধ্যে Realme C12 এ 10 ওয়াট এবং Realme C15 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়া দুটি ফোনেই রিভার্স চার্জিং ফিচার আছে।
Realme C12
কোম্পানির পক্ষ থেকে Realme C12 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি মিনিড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ এবং ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।
Realme C12 এ অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে রিয়েলমি ইউআইয়ের লেয়ারিং দেওয়া হয়েছে। এছাড়া প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এই ফোনে জিই8320 আছে।
ফোটোগ্রাফির জন্য Realme C12 এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং সমান অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলেরই তৃতীয় একটি সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Realme C15
কোম্পানির পক্ষ থেকে Realme C15 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে রিয়েলমি ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Realme C15 এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Realme C12 এবং Realme C15 দুটি ফোনই 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, 3.5 এমএম হেডফোন জ্যাকসহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফোনদুটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
ভেরিয়েন্ট ও দাম
Realme C15 ফোনটি কোম্পানি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এর মধ্যে 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 9,999 টাকা এবং 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। তবে Realme C12 ফোনটি 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 8,999 টাকা। Realme C15 আগামী 27 আগস্ট এবং Realme C12 আগামী 24 আগস্ট থেকে সেল করা হবে।











