5000mAh ব‍্যাটারী ও 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল Realme V5 5G

রিয়েলমি যেদিন ঘোষণা করেছে যে কোম্পানি তাদের নতুন ফোন Realme V5 নামে পেশ করবে সেদিন থেকেই কোম্পানির ফ‍্যানরা অধীর আগ্রহে এর জন্য অপেক্ষা করে আছে। এবার ফ‍্যানদের অপেক্ষা শেষ করে কোম্পানি টেক মঞ্চে তাদের Realme V5 5G ফোনটি লঞ্চ করে দিয়েছে। 5জি কানেক্টিভিটি সাপোর্টেড এই ফোনটি আপাতত চীনের মার্কেটে পেশ করা হয়েছে। শোনা যাচ্ছে আগামী দিনে ভারতে এই Realme V5 5G ফোনটিই Realme 7 নামে সেল করা হবে।

Realme V5 5G

কোম্পানির পক্ষ থেকে Realme V5 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.7 শতাংশ। এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে যা 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। স্ক্রিনের ওপরের বাঁদিকে পাঞ্চ হোল দেওয়া হয়েছে।

কোম্পানি তাদের Realme V5 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করেছে এবং এটি রিয়েলমি ইউআইতে কাজ করে। এক‌ইভাবে এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য Realme V5 5G তে মালী জি58 জিপিইউ আছে। এই ফোনটি ডুয়েল মোড (SA/NSA 5G) সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য Realme V5 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে এফ/2.3 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

Realme V5 5G একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন যা দুটি সিম কার্ড ও একটি 256 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 30 ওয়াট ফ্ল‍্যাশ চার্জ টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

ভেরিয়েন্ট ও দাম

কোম্পানির পক্ষ থেকে Realme V5 5G ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1,499 ইউয়ান যা প্রায় 16,000 টাকার আশেপাশে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম 1,899 ইউয়ান অর্থাৎ প্রায় 20,000 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Silver, Green ও Blue কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here